Wednesday, June 24, 2026

দুই উস্কানিদাতা ধরা পড়তেই শান্ত সন্দেশখালি

Date:

Share post:

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের তল্লাশির সময় থেকে শুরু বিতর্ক। কখনও গ্রামবাসীদের ক্ষোভের মুখে ইডি আধিকারিকরা। কখনও পুলিশের ওপর চড়াও গ্রামবাসীরা। তবে শনিবার থেকে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে রাজ্য পুলিশ। যদিও রবিবার সকাল থেকে সারাদিন শান্ত সন্দেশখালির ছবিই ধরা পড়েছে। আর তিন দলের তিন নেতা পুলিশের জালে ধরা পড়তেই এলাকায় শান্তি ফেরার ছবি স্পষ্ট। পাশাপাশি পরিস্থিতি পরিদর্শনে সোমবার সন্দেশখালি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

তৃণমূলের পক্ষ থেকে শনিবার মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন ওই এলাকায় তৃণমূলের সাংগঠনিক দুর্বলতার কারণে কোনও নেতা অন্যায় করেছে। সেই সুযোগে গ্রামের মানুষকে ইন্ধন দিচ্ছে সিপিআইএম ও বিজেপি। পুলিশি তদন্তে আশ্বাস রাখার কথা জানান মন্ত্রী পার্থ ভৌমিক। পাশাপাশি এলাকায় শান্তি ফেরাতে পুলিশকে সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয় রাজ্যের তরফে।

এরপরই প্রথমে গ্রেফতার হন তৃণমূল জেলা পরিষদ সদস্য উত্তম সর্দার। তাঁকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপর রাতে গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিং। অভিযোগ, এলাকায় অশান্তি ছড়াতে ইন্ধন জুগিয়েছিলেন। রবিবার কলকাতার বাঁশদ্রোণী এলাকা থেকে গ্রেফতার সন্দেশখালির প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার। বামনেতারাও স্বীকার করেন তিনি এলাকায় মানুষকে নিয়ে পাল্টা সংগঠন তৈরির কাজ করছিলেন।

তিন নেতা গ্রেফতার হওয়ার পরই কার্যত দোকানপাট খুলে স্বাভাবিক ছন্দে ফিরতে থাকে সন্দেশখালি। এলাকার স্কুলে পুলিশ ক্যাম্প করে নজরদারি জারি রাখে পুলিশ। এলাকার পরিস্থিতি শান্ত হওয়ার পর সোমবার রাজ্যপালের সন্দেশখালি যাওয়ার কথা জানানো হয় রাজভবনের তরফে। এর আগেও রাজ্যে কোনও কারণে কোথাও অশান্তির পরিবেশ তৈরি হলে সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। সন্দেশখালিতে অশান্তি ছড়ানোর পর পুলিশ ও মুখ্যসচিবকে সদর্থক পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন সি ভি আনন্দ বোস। রবিবার থেকে পরিস্থিতি শান্ত হলে পুলিশের সঙ্গে আলোচনার পরই সোমবার তাঁর সেখানে যাওয়ার সিদ্ধান্তের কথা জানায় রাজভবন।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...