Saturday, April 4, 2026

কেরলের বিরুদ্ধে চাপে বাংলা, জয়ের জন্য মনোজদের দরকার ৩৭২

Date:

Share post:

কেরলের ৪৪৮ রানের লক্ষ্যে তৃতীয় দিনের বাংলার দ্বিতীয় ইনিংসে রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ৭৭ । ক্রিজে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। ৩৩ রানে অপরাজিত তিনি। জয়ের জন্য বাংলার দরকার ৩৭২ রান। প্রথম ইনিংসে ৩৬৩ রান তোলে কেরল। তার জবাবে জলজ সাক্সেনার বল হাতে দাপটে বাংলা মাত্র ১৮০ রানেই গুটিয়ে যায়। মাত্র ৬৮ রানে ৯ উইকেট নেন জলজ। প্রথম ইনিংসে ১৮৩ রানে লিড পায় সঞ্জু সামসনের দল। দ্বিতীয় ইনিংসেও দাপট দেখায় কেরল।৬ উইকেটে ২৬৫ রান তুলে, ইনিংস ডিক্লেয়ার করে দেন সঞ্জু।জয়ের জন্য বাংলার টার্গেট দাঁড়ায় ৪৪৮ রান। আর এই রান তাড়া করতে নেমে চাপে মনোজ তিওয়াড়ির দল।

দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দাপট দেখায় কেরল। কেরলের হয়ে ৫১ রান করে করেন কান্নুমাল এবং সচিন বেবি। ৫০ রান করেন শ্রেয়স গোপাল। ৩৭ রান করেন জলজ সাক্সেনা। ৩৬ রান অক্ষয় চন্দ্রন। বাংলার হয়ে তিন উইকেট নেন শাহবাজ আহমেদ। একটি করে উইকেট নেন, অঙ্কিত মিশ্র, করণ লাল এবং রানজোত সিং।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুতেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ৩ রানে আউট রানজোত । ৩১ রান করেন সুদীপ কুমার ঘরামি। কেরলের হয়ে একটি করে উইকেট নেন জলজ সাক্সেনা এবং শ্রেয়াস গোপাল। দিনের শেষে চাপে মনোজরা। তবে এই ম্যাচ জেতা ছাড়া কোন উপায় নাই বাংলার। কারণ কেরলের বিরুদ্ধে এই ম্যাচ হারলে বাংলার পক্ষে আর কোনও ভাবেই রঞ্জির নক আউটে ওঠা সম্ভব হবে না।

আরও পড়ুন- মোহনবাগান জয় পেলেও, দলের খেলায় খুশি নন বাগান কোচ হাবাস


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...