Tuesday, June 23, 2026

সন্দেশখালির অশান্তির ‘নেপথ্যে’ প্রাক্তন বাম বিধায়ক, পুলিশের হাতে আটক

Date:

Share post:

দুদিন ধরে সন্দেশখালিতে বিক্ষোভ ও পরে তাণ্ডব চালানোর পর রবিবার সকাল থেকে অনেকটাই স্বাভাবিক ছন্দে এলাকা। সেই তাণ্ডবের সময় তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্ম, মাছের ভেড়ির অফিস ও বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় রবিবার সকালে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করল বাঁশদ্রোণী থানার পুলিশ। এর পরই সিপিআইএম কর্মী সমর্থকরা বাঁশদ্রোণী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে।

শনিবারই সন্দেশখালি এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী নামে। জেলা ও রাজ্যের পুলিশ কর্তারাও বাড়ি বাড়ি ঘুরে ৭ ফেব্রুয়ারি তাণ্ডবের ঘটনার তদন্ত করেন। এলাকায় সাধারণ মানুষের সঙ্গে অভব্য আচরণ ও টাকা নয়ছয়ের অভিযোগে প্রথমে তৃণমূল থেকে বহিষ্কার ও পরে গ্রেফতার হন জেলা পরিষদের তৃণমূল সদস্য উত্তম সর্দার। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্টভাবে বলেন অশান্তি নিয়ন্ত্রণে পুলিশ তদন্ত করে সঠিক অপরাধীদের ধরার কাজ শুরু করে দিয়েছে। তৃণমূলের দাবি অশান্তি বাঁধালে দল নির্বিশেষে ব্যবস্থা নেবে পুলিশ। যার উদাহরণ উত্তম সর্দারের গ্রেফতারি।

তাণ্ডবের ঘটনায় শিবু হাজরা থানায় যে অভিযোগ করেন তাতে প্রথমেই নাম ছিল সন্দেশখালির প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারের নাম। সেই অভিযোগ অনুযায়ী রবিবার সকালে বাঁশদ্রোণী থানার পুলিশ তাঁর বাঁশদ্রোণীর বাড়ি গিয়ে তাঁকে থানায় ডেকে এনে আটক করে। এরপরই স্থানীয় বাম কর্মী সমর্থকরা থানার বাইরে বিক্ষোভে সামিল হন। সিপিআইএম নেতা বিকাশ রায়চৌধুরির অভিযোগ, শিবু হাজরাকে আড়াল করার জন্য প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে।

যদিও বামেদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তাঁর দাবি, পুলিশ গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করছে। কারা কারা সেদিনের ঘটিয়েছে তাদের গ্রেফতার করছে। তৃণমূলের কেউ যুক্ত থাকলেও গ্রেফতার হবে। সিপিআইএমের কেউ যুক্ত থাকলে তাঁকেও গ্রেফতার করা হবে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...