Tuesday, June 23, 2026

ভারতীয় দল নয়, পৃথ্বীর লক্ষ্য অন্য, জানালেন মুম্বইয়ের তরুণ ব্যাটার

Date:

Share post:

রঞ্জিট্রফিতে দূরন্ত পারফরম্যান্স করলেও , দীর্ঘদিন ধরে ভারতীয় দলের দরজা বন্ধ পৃথ্বী শা’র সামনে। সম্প্রতি, ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৫৯ রান করেন পৃথ্বী। এই রানের সুবাদে নজিরও গড়েন পৃথ্বী। এরপরই তাঁর ভারতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। যদিও এই নিয়ে ভাবেন না পৃথ্বী। বরং তাঁর লক্ষ্য যে অন্য তা জানিয়ে দিলেন মুম্বইয়ের ব্যাটার।

এই নিয়ে পৃথ্বী বলেন , “এখনই খুব বেশি কিছু ভাবতে চাই না। রঞ্জিট্রফি খেলছি। এটা নিয়েই ভাবতে চাইছি। আমার বড় কোনও প্রত্যাশা এখন নেই। আবার মাঠে ফিরেছি। এটাই এখন উপভোগ করতে চাই। চোট সারিয়ে ফেরার পর নিজের সেরাটা দিতে চাই। আমার এখন লক্ষ্য মুম্বইয়ের হয়ে রঞ্জিট্রফি জেতা। দলের জন্য যতটা সম্ভব ততটা অবদান রাখতে চাই। মুম্বইকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করাই এখন লক্ষ্য আমার।’’

এরপরই পৃথ্বী আরও বলেন , ‘‘আমি ভাল খেলতে চাইছি। মাঠে ফেরার আগে একটা চিন্তা ছিল। যেভাবে ব্যাট করতে পছন্দ করি, সেভাবে খেলার সুযোগ পাব কিনা নিশ্চিত ছিলাম না। কিভাবে খেলব, ঠিক কবে মাঠে ফিরতে পারব, ভাল ভাবে শুরু করতে পারব কিনা— এই সব চিন্তা মাথায় ঘুরছিল। মাঠে নামার কয়েক ঘণ্টা পর অবশ্য সব স্বাভাবিক হয়ে গিয়েছে।’’ চোট সারিয়ে ফিরে আসা নিয়ে তিনি বলেন, ‘‘স্নায়ুর চাপে ভুগছিলাম তেমন নয়। তবে ব্যাটিং শুরুর সময়ের অনুভূতিটা একটু অদ্ভুত ছিল। যাই হোক বিশ্বাস ছিল, সব ঠিক হয়ে যাবে। নিজেকে নিজেই অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। মাঠে আমার শরীরের ভাষাও ঠিক ছিল।”
এখনও পর্যন্ত, ভারতের হয়ে ৫টি টেস্ট, ৬টি একদিনের ম্যাচ এবং ১টি টি-২০ ম্যাচ খেলেছেন পৃথ্বী। শেষবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন ২০২১ সালে ২৫ জুলাই। আড়াই বছরের বেশি ভারতীয় দলে দেখা যায়নি ২৪ বছরের ক্রিকেটারকে।

আরও পড়ুন-দলের খেলায় খুশি নন কুয়াদ্রাত, ম্যাচ শেষ কী বললেন লাল-হলুদ কোচ ?

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...