Thursday, April 9, 2026

চোর না, সিঁধ কেটে ঘরে ঢুকল জামাই!

Date:

Share post:

মাঝরাতে ঘুম ভাঙতেই আঁৎকে উঠলেন পায়েল বিশ্বাস। চোর ঢুকেছে মনে করে যাঁকে দেখলেন তিনি তাঁর স্বামী গৌতম বিশ্বাস। তারপর রক্তারক্তি কাণ্ড গোটা ঘরে। শেষমেশ বাড়ির লোকেদের ঘুম ভাঙতেই বাড়ি ছেড়ে চম্পট সিঁধ কাটা জামাইয়ের। পড়ে রইল বাইক।

ঘটনা উত্তর ২৪ পরগণার বাগদা থানার কাশিপুর গ্রামের। স্বামীর মারে অতিষ্ঠ পায়েল দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে থাকেন। স্বামী গৌতমের চাপে বাপেরবাড়ি থেকে টাকা নিয়ে স্বামীকে দিত সে। কিন্তু সেভাবে টাকা দেওয়ার আর সম্ভব হচ্ছিল না। তাই শেষমেশ শ্বশুরবাড়ির সঙ্গে সব সম্পর্ক ছেদ করেন পায়েল। তাঁর বাপেরবাড়ি থেকেও গৌতমকে পায়েলের সঙ্গে দেখা করতে নিষেধ করে দেওয়া হয়েছিল।

দীর্ঘদিন স্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে শেষে শ্বশুরবাড়ির ঘরে সিঁধ কাটার সিদ্ধান্ত নেন গৌতম। ঘরে ঢুকে স্ত্রীকে নিয়ে যাওয়া ও টাকার দাবি করলে স্ত্রী পায়েল প্রতিবাদ করেন। সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্রের কোপে স্ত্রীকে ক্ষতবিক্ষত করে দেন স্বামী। শেষে বাড়ির লোক বুঝতে পেরে যাওয়াতে নিজের বাইক ফেলেই পালান গৌতম। ঘটনায় আহত পায়েলের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের নামে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...