Friday, June 12, 2026

মুম্বাইয়ের মার্কিন দূতাবাস ওড়ানোর হুমকি! উড়ো মেল ঘিরে চরম সংশয়, মামলা দায়ের পুলিশের

Date:

Share post:

উড়িয়ে দেওয়া হবে মুম্বাইয়ের (Mumbai) আমেরিকার দূতাবাস (US Consulate)। রবিবার এমন হুমকি মেল (Threat Mail) সামনে আসতেই চরম হইচই পড়ে যায়। সূত্রের খবর, আমেরিকার দূতাবাস উড়িয়ে দেওয়ার পাশাপাশি দুতাবাসে কর্মরত সমস্ত আমেরিকানকে (American) প্রকাশ্যে হত্যা করারও হুমকি দেওয়া হয়েছে। যদিও মেল পাওয়ার পর এক মুহূর্ত সময় নষ্ট না করে তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।.

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার ভোর চারটে নাগাদ মেলটি মুম্বাইয়ের আমেরিকা দূতাবাসে আসে। এরপর সেটি খুলতেই চোখ কপালে ওঠে দূতাবাসে কর্মরত আমেরিকানদের। তবে পুলিশ সূত্রে খবর, যে মেল পাঠিয়েছে সে নিজেকে একজন মার্কিন মুলুকের বাসিন্দা বলে দাবি করেছেন। সেই সঙ্গে তিনি সাফ জানিয়েছেন বর্তমানে তিনি সেদেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছেন। কিন্তু কেন তিনি আমেরিকা থেকে পালালেন তা স্পষ্ট করেননি। তবে পুলিশ মনে করছে নিজের রাগের বশেই এমন মেল পাঠিয়েছেন ওই ব্যক্তি। আমেরিকার প্রশাসনের উপর কোনও রাগের কারনেই এমন হুমকি দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ সাফ জানিয়েছে, ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই আসল তথ্য সামনে আনা হবে। পাশাপাশি যে আইডি থেকে মেল এসেছে সেই আইডিও খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। তবে মেলটি যে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

 

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...