Saturday, April 4, 2026

রবিতেও শীতের জোরালো ব্যাটিং, সরস্বতী পুজোয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

Date:

Share post:

১৪ ডিগ্রির আশেপাশে কলকাতার পারদ, শীত শীত অনুভূতি থাকবে আরও ২৪ ঘণ্টা। হাওয়া অফিস (Weather Department)বলছে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।সরস্বতী পুজোর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায়।বৃহস্পতিবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। তার আগে আজ কয়েক পশলা ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।

শেষ বেলায় শীতের জোরালো ইনিংসে ব্যাঘাত ঘটাতে বৃষ্টির আগমন। গত সপ্তাহের পর আগামী সপ্তাহেও বৃষ্টির জেরে উত্তরে হাওয়া বাধা পাবে। মঙ্গলবার বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি (Rain forecast) আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারের মধ্যে ৪-৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।


Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...