Saturday, February 21, 2026

জাদেজার পর এবার মুখ খুললেন স্ত্রী রিভাবা, শ্বশুরের করা অভিযোগ নিয়ে কী বললেন তিনি?

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার পর এবার অনিরুদ্ধসিন জাদেজার অভিযোগ নিয়ে মুখ খুললেন জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। সম্প্রতি জাদেজার বাবা অভিযোগ করেছিলেন, বৌয়ের কথায় তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন না ভারতীয় অলরাউন্ডার। কোন সম্পর্ক রাখেন না জাদেজা। আর এবার এই নিয়ে মুখ খুললেন জাদেজার স্ত্রী। রিভাবা বিজেপির বিধায়কও।

এক অনুষ্ঠানে রিভাবাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ এখানে আমরা কেন জড়ো হয়েছি? এটা রাজনৈতিক কর্মসূচি। এখানে পারিবারিক প্রশ্নের জবাব দেব না। আপনাদের কিছু জানার থাকলে আমার সঙ্গে অন্য সময় কথা বলুন। সব প্রশ্নের জবাব দিয়ে দেব। আমারও আনেক কিছু বলার আছে । সত্যিটা জানতে পারবেন।”

কয়েকদিন আগে রবীন্দ্র জাদেজা ও তাঁর স্ত্রী-র বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন জাদেজার বাবা অনিরুদ্ধসিন জাদেজা। বলেছিলেন, “ওই মেয়েটাই আমাদের মধ্যে ভাঙন ধরিয়েছে। রবীন্দ্র আমার ছেলে হলেও ওর সঙ্গে যোগাযোগ রাখতে ইচ্ছা করে না। বাবা হিসেবে আমার বুক ফেটে যায়। এখন মাঝেমধ্যে মনে হয় রিভাবা-র সঙ্গে আমার ছেলের বিয়ে না হলেই সবচেয়ে ভালো হত। আরও ভালো হত যদি না রবীন্দ্র ক্রিকেট খেলত। কারণ সব বিবাদ তো অর্থ এবং সম্পত্তি দখলের জন্যই। সত্যি কথা শুনতে চান? আমার সঙ্গে রবীন্দ্র এবং রিভাবার কোনও সম্পর্ক নেই। আমি ওদের ফোন করি না, ওরাও করে না। বিয়ের দু’তিন মাস পর থেকেই সমস্যা শুরু হয়। জামনগরে একাই থাকি আমি। ওরা আলাদা বাড়িতে থাকে। একই শহরেও থেকেও দেখা হয় না। আমি জানি না ওর স্ত্রী রবীন্দ্রের উপর কী জাদু করেছে। “

যদিও এরপর মুখ খুলেছিলেন জাড্ডু। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এই সাক্ষাৎকারকে একেবারেই পাত্তা দেবেন না। এটা তৈরি করা সাক্ষাৎকার। আমার ও রিভাবা-র ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এমন সাক্ষাৎকার তৈরি করা হয়েছে। এক পক্ষের কথা শুনে এই সাক্ষাৎকারের পুরোটাই ভুলে ভরা। আমিও অনেক কিছু বলতে পারি। কিন্তু পরিবারের সম্মানের কথা মাথায় রেখে চুপ করে আছি। কারণ জনসমক্ষে কাদা ছোড়াছুড়ি আমার পছন্দ নয়।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


spot_img

Related articles

কীসের চাপ? মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই ট্রাম্প-শুল্কে মোদির স্বাক্ষরে প্রশ্ন

সুপ্রিম কোর্টের কাছে সপাটে চড় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। এক্তিয়ারের বাইরে গিয়ে বিশ্বের দেশগুলির উপর পাল্টা শুল্ক চাপিয়েছিলেন...

বিধানসভা নির্বাচনের সময়েই IPL, দিন ঘোষণার আগে BCCI তাকিয়ে কমিশনের দিকেই

টি২০ বিশ্বকাপ (T20 World CUP)শেষ হলেই শুরু হবে আইপিএল(IPL 2026)। সাধারণত মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হয়...

রজতজয়ন্তী বর্ষে প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’, কালজয়ী সৃষ্টির উদযাপনে গায়ক পর্ণাভ

সৃষ্টি হয়েছিল নয়ের দশকে, তারপর কখনও বিলম্বিত আবার কখনও দ্রুত লয়ের সুরে বাংলার আট থেকে আশির ঘরে পৌছে...

AI: ভারতের দৈনন্দিন সমস্যায় কার্যকর সমাধান

ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ প্রদর্শিত উপস্থাপনাগুলি প্রমাণ করে যে, AI ধারণা থেকে বাস্তব ব্যবহারের পর্যায়ে পৌঁছেছে। এটি...