Friday, June 19, 2026

‘সমুদ্রসাথী’ প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে কুর্নিশ কুণালের

Date:

Share post:

‘সমুদ্রসাথী’ প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোমবার কাঁথির পেটুয়াঘাটে মৎস্যজীবী সম্মেলনে কুণাল বলেন, পেট্রোল- ডিজেল- রান্নার গ্যাস থেকে জীবনদায়ী ওষুধ সবকিছুর দাম কেন্দ্রের বিজেপি সরকার শুধু বাড়াচ্ছে। সংসারের খরচ শুধু বেড়েই চলেছে। বিজেপি সরকার যেখানে ক্ষমতায় আসছে, কোথাও বলছে মাংস খাওয়া বন্ধ আবার কোথাও বলছে মাছ খাওয়া বন্ধ, কোথাও বলছে ডিম খাওয়া বন্ধ, শুধু নিরামিষ খেতে হবে।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের পাশে মানুষের উন্নয়নে একের পর এক প্রকল্প করে চলেছে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী একের পর এক পঞ্চাশ ষাটটি প্রকল্প। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের পাশে থাকছে রাজ্য সরকার। আর এবার সমুদ্রসাথী প্রকল্প। তিনি বলেন, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মাছ ধরায় বিধিনিষেধ থাকে। তাই মৎস্যজীবীরা কষ্টের মধ্যে দিয়ে কাটানো এই সময়টা নিয়েও ভেবেছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, রাজ্য সেই টাকা একুশে ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু করবে, সরাসরি অ্যাকাউন্টে যাবে। আবাসের টাকা দিচ্ছে না, এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। মৎস্যজীবী পরিবার এই দুই মাসের জন্য পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা পাবেন। আসলে মানুষের আর্থিক অধিকারটা বাড়িয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিরোধী দলনেতার নাম না করে কুণাল বলেন, অনেকে আসবেন সুবিধা নিয়ে এখন কুৎসা করে বেড়াচ্ছে। আপনি আপনার জীবনের অভিজ্ঞতা থেকে ভোট দেবেন।
কুণালের স্পষ্ট কথা,মানুষের মধ্যেই ঠাকুর আছে। আর সেই ঠাকুরকে প্রণাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নানান ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। গরিব মানুষ শ্রমজীবী মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপিকে কোনওদিন জীবনে আসতে দেওয়া যাবে না।নিজের অধিকার রক্ষার জন্য এই সরকারের পাশে থাকতে হবে।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...