Saturday, April 18, 2026

হাসপাতাল থেকে ছুটি পেয়েই ডায়বেটিস রোগীদের বিশেষ বার্তা মিঠুনের

Date:

Share post:

দু’দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছুটি পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। চিকিৎসকদের পরামর্শে আপাতত দিনকয়েক কলকাতার বাড়িতেই বিশ্রামে থাকবেন অভিনেতা। এদিন হাসপাতাল থেকে বেরিয়ে ডায়বেটিস রোগীদের সতর্ক বার্তা দিলেন মিঠুন। তাঁর পরামর্শ, মিষ্টি তো খাওয়া যাবেই না, সেইসঙ্গে অন্যান্য খাওয়া দাওয়া নিয়েও সচেতন থাকতে হবে।

নিজের উদাহরণ টেনে মিঠুন জানান, তিনি ভালো আছেন। সুগারটা একটু বেড়ে গিয়েছিল। খাবারের কারণেই এই সঙ্কট। বাংলার ছেলে বাংলায় এলেই গোগ্রাসে খেতে ভালোবাসেন। দিল্লি, বেঙ্গালুরুতে যা পান না, তা হাতের সামনে পেলেই খেয়ে নেন। আর এই অতিরিক্ত খাওয়াতেই সমস্যা হয়েছিল। সুগার বেশ বেড়ে গিয়েছিল। এর জন্য চিকিৎসকদের বকুনিও খেতে হয়েছে তাঁকে।

মিঠুনের কথায়, “যাঁদের ডায়বেটিস আছে তাঁরা ভাববেন না যে মিষ্টি না খেলে আপনার কিছু হবে না। সব সমস্যা খাওয়াতে। খাওয়া কন্ট্রোল করুন। আর ইনসুলিনকে ভয় পাবেন না। ইনসুলিন সবচেয়ে নিরাপদ ওষুধ যাতে আপনার শরীর ভালো থাকবে। এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমার সমস্যা বেশি খেয়ে ফেলেছি। বললাম না আমি রাক্ষস।”

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...