Saturday, June 20, 2026

ওয়াক আউট বিরোধীদের, বিহারে আস্থাভোটে জিতলেন নীতীশ

Date:

Share post:

সকাল থেকে গোটা দেশের নজর ছিল বিহারের দিকে। সেখানে প্রত্যাশামতোই বিধানসভায় আস্থাভোটে জয় পেলেন নীতীশ কুমার। এনডিএ সরকারের পক্ষে ভোট পড়ল ১২৯ টি। তবে ভোটাভুটি হওয়ার আগেই বিরোধী আরজেডি শিবিরের বিধায়করা বিধানসভা ত্যাগ করেন। ফলে ২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ছিল ১২২ টি ভোট। সেখানে এনডিএ জোট ১২৯ টি ভোট পায়।

বিহার বিধানসভায় আস্থা ভোটের প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, আরজেডি প্রধান লালু প্রসাদ এবং রাবড়ি দেবীর রাজ্যের জন্য ১৫ বছর কাজের সুযোগ পেয়েছিলেন। তিনি বলেন, “আমি নির্বাচিত হওয়ার পর তারা ১৫ বছর ধরে যা করেনি, আমি করে দেখিয়েছি। আমি সমাজের প্রতিটি স্তরের জন্য উন্নয়নের জন্য কাজ করেছি। বিহারে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। মহিলারা গভীর রাত অবধি আজ ঘুরে বেড়াতে পারেন। তারা এখন আমার কাজের সাফল্য নেওয়ার চেষ্টা করছে।” পাশাপাশি তিনি বলেন, “আমি আমার পুরনো জায়গায় এসেছি, আর জায়গা বদল করব না।”

এদিকে ভোট পর্ব শুরুর আগে নীতীশকে খোঁচা দিয়ে তেজস্বী যাদব বলেন, “প্রথমত, আমি আমাদের মুখ্যমন্ত্রীকে (নীতীশ কুমার) অভিনন্দন জানাতে চাই। একটানা নবম বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে তিনি ইতিহাস রচনা করেছেন। এক মেয়াদে তৃতীয়বার শপথ নেওয়ার এমন অপূর্ব দৃশ্য আমরা দেখিনি।” এরপরই বিধানসভা ওয়াকআউট করেন আরজেডি বিধায়করা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...