Friday, April 3, 2026

শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ আদালতে

Date:

Share post:

যাকে নিয়ে এত কাণ্ড সেই শেখ শাহজাহান স্বস্তি পেলেন না, মিলল না আগাম জামিন। বারবার হাজিরা এড়ানোয় প্রশ্নের মুখে শেখ শাহজাহান। দু দিনের রক্ষাকবচ দিন, আজই হাজিরা দেব, আদালতে আর্জি শেখ শাহজাহানের আইনজীবীর। ‘ভয় পাচ্ছেন কেন? এ তো, ‘ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি’, মন্তব্য ইডির আইনজীবীর। গ্রেফতার নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া যাবে না, জানাল ইডি। মামলার পরবর্তী শুনানি ২৩ ফেব্রুয়ারি।

তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। কী নেই সেই তালিকায়? রয়েছে ভেড়ির জন্য জমি দখল, জমি নিয়ে টাকা না দেওয়া, টাকা চাইলে মারধর, নারী নির্যাতনের মতো বিস্ফোরক অভিযোগ। শেখ শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারের একাধিক গুণপনার বিরুদ্ধে ক্ষোভের আগুনে পুড়ছে সন্দেশখালি। রাস্তায় নেমে, লাঠিসোঁটা হাতে গর্জে উঠেছেন মহিলারা।পুলিশের খাতায় ফেরার হয়েও আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছেন শেখ শাহাজাহান। সোমবার ব্যাঙ্কশাল আদালতে ছিল জামিন মামলার শুনানি। সেখানেই শাহজাহানের আইনজীবী আগাম জামিনের আর্জি করেন। বলেন, ২ দিন সময় দেওয়া হোক। গ্রেফতার করা হবে না তা নিশ্চিত করা হোক। তাহলে হাজিরা দেবেন শেখ শাহজাহান। সঙ্গে সঙ্গে বিরোধিতা করেন ইডির আইনজীবী।

গত ৫ জানুয়ারি, সন্দেশখালির শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে, তাঁর অনুগামীদের হাতে রক্তাক্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। তখন থেকেই বেপাত্তা সন্দেশখালি ১ নম্বরের ব্লক সভাপতি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান। সোমবার তাঁকে তৃতীয়বার তলব করে ইডি। যদিও, গত দু’বারের মতো এবারও হাজিরা দেননি তিনি। এদিন, আদালতে তার আইনজীবী বলেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে ইডি কোনও তথ্যপ্রমাণ দেখাতে পারছে না। বলছে শুধু, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে হাজিরা দাও। শেখ শাহজাহানের বিরুদ্ধে কিছু থাকলে তো তার ডকুমেন্ট চাইত। এই নিয়ে তিনবার তলব করা হয়েছে।’

ইডির আইনজীবী সন্দেশখালির ঘটনার কথা ফের তুলে ধরেন আদালতে। বলেন, আমাদের পাথর ছোঁড়া হয়েছিল। আমাদের বিরুদ্ধে কেস করা হয়েছে। আদালতে আগাম জামিনের আর্জি নিয়েও ক্ষোভপ্রকাশ করেন আইনজীবী। এর পরই বিচারক শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন করেন, ওনার মক্কেল কেন যাচ্ছেন না। জবাবে তিনি বলেন, তদন্তকারীদের ধারণা শাহজাহান সীমান্ত দিয়ে বিদেশে টাকা পাচার করেন। উনি প্রভাবশালী। মন্ত্রীর ঘনিষ্ঠ। তথ্য নষ্টের আশঙ্কায় জামিনের বিরোধিতা করা হচ্ছে। তাই শাহজাহানের আশঙ্কা তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...