Friday, April 3, 2026

ঐতিহাসিক চুক্তি, রাজ্যর উদ্যোগে ২৫ বছর পরে খুলছে গৌরীপুর জুট মিল

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশে এবং শ্রম মন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) উদ্যোগে দীর্ঘ ২৫ বছর পর নৈহাটির গরিফায় খুলতে চলেছে গৌরীপুর জুট মিল। শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং সেচমন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে বন্ধ জুট মিলের ৫টি ট্রেড ইউনিয়ন, নতুন প্রোমোটার আশ্রয় ব্যাপার প্রাইভেট লিমিটেড একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরে ছিলেন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Bandopadhyay), অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি তথা বিধায়ক সোমনাথ শ্যাম, বিসিএমইউ-র পক্ষে সুব্রত সেনগুপ্ত, আই এন টি ইউ সি র পক্ষে নিজাম মাস্টার, বি এম এস এর পক্ষে বিনোদ সিং, INTTUC-র পক্ষে নবেন্দু দাশগুপ্ত, শেখ সামাদ-সহ অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত-সহ শ্রম ও শিল্প পুনর্গঠন দফতরের আধিকারিকরা। এই সমঝোতা চুক্তি অনুসারে ২০ ফেব্রুয়ারি থেকে মিলের রুক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে।

আগামী একমাসের মধ্যে মিলের উৎপাদন প্রক্রিয়া ধাপে ধাপে চালু হবে। চুক্তি অনুসারে কর্মক্ষম ও ইচ্ছুক শ্রমিকদের, সন্তানদের এবং এলাকার ইচ্ছুক যুবকদের কাজে অগ্রাধিকার দেওয়া হবে। এই জুট মিল চালু করার রাজ্য সরকারের এই উদ্যোগে সমস্ত ট্রেড ইউনিয়ন সমর্থন স্বাগত জানিয়েছে।

দীর্ঘ ২৫ বছর পর বন্ধ জুট মিল চালু করার এই প্রচেষ্টা এই উদ্যোগ রাজ্য তথা দেশের মধ্যে উদাহরণ বলেই মত রাজনৈতিক মহলের।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...