Friday, June 26, 2026

আজ সন্দেশখালিতে রাজ্য পুলিশের ১০ সদস্যের বিশেষ টিম!

Date:

Share post:

সন্দেশখালিতে (Sandeshkhali) গত কয়েক দিনে মহিলাদের উপর নির্যাতন হয়েছে বলে যে অভিযোগ প্রকাশে এসেছে তার সত্যতা খতিয়ে দেখতে এবার সিট (SIT) গঠন করেছে রাজ্য। ডিআইজি সিআইডি সোমা দাস মিত্রর (Soma Das Mitra) নেতৃত্বে ১০ সদস্যের দল তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। মহিলা পুলিশদের নিয়ে যে টিম গঠন করা হয়েছে সেই দলের সদস্যরা আজ সকাল থেকেই সন্দেশখালির বিভিন্ন এলাকায় গিয়ে সকলের সঙ্গে কথাবার্তা বলছেন। বেশ কিছু অভিযোগ তাঁরা পেয়েছেন বলে খবর, যার মধ্যে রয়েছে শ্লীলতাহানির অভিযোগও। এই টিমের অফিসাররা প্রত্যেক মহিলার বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে বয়ান রেকর্ড করবেন এবং গোটা বিষয়টির ভিডিওগ্রাফি করা হবে বলেই পুলিশের তরফে জানানো হয়েছে।

সোমবার পুলিশের তরফে এই ধরনের পদক্ষেপের কথা বলা হয়েছিল। সন্দেশখালি থানার সাংবাদিক বৈঠকে ডিআইজি বারাসাত সুমিত কুমার (Sumit Kumar) জানিয়ে ছিলেন বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ খতিয়ে দেখা হবে। লিখিত অভিযোগ পেলে তার তদন্ত হবে, তবে এখনও পর্যন্ত ধর্ষণের কোনও অভিযোগ নেই। গতকালই রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) ও অন্যান্য সদস্যরা সন্দেশখালিতে গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলেন। সেই রিপোর্টও জমা পড়বে পুলিশের কাছে।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...