Saturday, April 4, 2026

রাজনৈতিক ষড়যন্ত্র! ষষ্ঠবারের জন্য কেজরিওয়ালকে তলব ইডির

Date:

Share post:

ইডির রোষানল থেকে এখনই রেহাই পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাঁচবার সমন এড়ানোর পর এবার ষষ্ঠবারের জন্য কেজরিকে তলব করল ইডি। আগামী সোমবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে দিল্লির ইডি দপ্তরে।

পঞ্চম বার কেজরিওয়ালকে তলব করা হয়েছিল জানুয়ারি মাসের শেষে।সেই সমনকে ‘বেআইনি’ বলে দাবি করে হাজিরা এড়িয়ে যান তিনি। আম আদমি পার্টি শুরু থেকেই দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। কেজরিওয়াল নিজে বলছেন, ইডি তাঁকে যে সমন পাঠাচ্ছে সেটার আইনি বৈধতা নেই। এই বেআইনি সমনে হাজিরা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। আপ সূত্রের দাবি, ইডির ষষ্ঠ সমনেও হাজিরা দেবেন না দিল্লির মুখ্যমন্ত্রী। এবারেও হাজিরা এড়াবেন তিনি।

অবশ্য পঞ্চম সমন উপেক্ষা করার পর ইডি দিল্লি হাই কোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়। হাই কোর্ট শনিবারই কেজরিওয়ালকে তলব করেছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে, কেন বারবার তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমন উপেক্ষা করছেন। হাই কোর্টের সেই নির্দেশের পরই সোমবার ফের কেজরিকে তলব করল ইডি।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...