Wednesday, April 1, 2026

খাস কলকাতায় পৈশাচিক যৌন নির্যাতনের শিকার নাবালিকা!

Date:

Share post:

১৭ বছরের মেয়েটাকে দিনের পর দিন ধর্ষণ (Rape) করে গেছে দাদা। এরপর একাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করেছে প্রেমিক ও তাঁর বন্ধু। এইটুকু বয়সেই জীবনের এত বড় ট্রমা সহ্য করতে পারেনি নাবালিকা। কাউকে বলার মত পরিস্থিতি ছিল না তাই মুখ লুকোনোর ঠিকানা ছিল বান্ধবীর বাড়ি। চার দিন নিখোঁজ থাকার পর গোটা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষিকাকে ই-মেইলের মাধ্যমে জানায় ছাত্রী। স্কুল থেকে খবর যায় সরশুনা থানায় (Sarsuna Police)। অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

মেয়েদের জীবনে সবথেকে কাছের বন্ধু বাবা-মা। তাঁরা অকালে চলে যাওয়ায় কিশোরীকে বড় করে তোলার দায়িত্ব ছিল দাদার কাঁধে। ২৮ বছরের দাদার সঙ্গে সরশুনার সোনামুখী এলাকার ফ্ল্যাটেই থাকতেন নাবালিকা। ফেব্রুয়ারি মাসের ২ তারিখে নিজের বোনকে ধর্ষণ করেন অভিযুক্ত। লজ্জায় এই কথা কাউকে জানাতে পারেনি মেয়েটি। প্রেমিককে ভরসা করে সবটা বলার পর বন্ধুর উপস্থিতিতেই কিশোরীকে ফের ধর্ষণ করে ১৯ বছরের ওই যুবক। তারপর গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করে প্রেমিকের বন্ধু বলে অভিযোগ। তিনিও কুকর্মে সামিল। অসহায় নির্যাতিতা আতঙ্কে পাথর হয়ে যায়, মুখ লুকায় বান্ধবীর বাড়িতে। এ ঘটনা কোন গ্রাম বা মফস্বলের নয়, খাস কলকাতার বেহালা এলাকার। প্রধান শিক্ষিকার কাছ থেকে খবর পাওয়া মাত্রই বন্ধুর বাড়ি থেকে নির্যাতিতাকে উদ্ধার করে শিশু সুরক্ষা কমিশনে পাঠিয়েছে পুলিশ। ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেওয়ার ব্যবস্থা করা হলে সেখানে দাদার পাশাপাশি প্রেমিক ও তাঁর বন্ধুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ স্পষ্ট করে নাবালিকা। তাঁর ভিত্তিতে পকসো আইনে তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে সরশুনা থানা। অভিযুক্ত দাদা ও প্রেমিককে আলিপুর আদালতে পেশ করা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে, প্রেমিকের বন্ধু নাবালক হওয়ায় তাঁকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্যদের সামনে পেশ করা হয়।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...