Tuesday, March 31, 2026

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা! ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির, বাজেয়াপ্ত কোটি কোটি টাকার সম্পত্তি

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha ELection) আগে মুম্বাই (Mumbai) থেকে বাজেয়াপ্ত (Seized) কোটি কোটি টাকা। আবাসন দুর্নীতি মামলায় এক ইমারত ব্যবসায়ীর বাড়ি-সহ মোট ২২ জায়গায় তল্লাশি চালিয়ে কমপক্ষে ৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, মুম্বাইয়ের বাসিন্দা অভিযুক্ত ব্যবসায়ীর নাম ললিত টেকচন্দানি। ললিত এবং তাঁর দুই সহযোগী অমিত এবং ভিকি ওয়াধানির বিরুদ্ধে আবাসন দুর্নীতি মামলায় ৪০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ সামনে এসেছে। তারপরই ললিতের বাড়ি-সহ ২২টি ঠিকানায় তল্লাশি চালিয়ে নগদ-সহ ৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।

মূলত কী অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে?

ললিত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির অভিযোগ, মুম্বাইয়ের তালজোলায় ফ্ল্যাট দেওয়ার নামে কমপক্ষে ১৭০০ জনের থেকে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সামনে আসে। যদিও প্রাপ্য ফ্ল্যাট দেওয়া হয়নি বলে অভিযোগ। এমন অভিযোগ পেয়েই তালজোলা এবং চেম্বুর থানায় ওই ব্যবসায়ী এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার জেরে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

 

 

 

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...