Tuesday, February 24, 2026

ফের ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে আদিবাসী যুবককে বেধড়ক মার! ভিডিও ভাইরাল হতেই তৎপর প্রশাসন

Date:

Share post:

ফের ডবল ইঞ্জিন (Double Engine State) রাজ্যে আদিবাসী নিগ্রহের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে অশান্ত মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। সূত্রের খবর, তোলা দিতে অস্বীকার করায় পেশায় চা ব্যবসায়ী ওই আদিবাসী যুবককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তবে শুধু মারধর বললে ভুল হবে, যুবককে প্রকাশ্যে নগ্ন করে চরম অত্যাচার চালায় দুষ্কৃতী দলটি। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা সামনে আসতেই চরম হইচই শুরু হয়েছে। যদিও ঘটনার জন্য ডবল ইঞ্জিন মোহন যাদবের (Mohan Yadav) সরকারকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বিজেপির এই সংস্কৃতি অনেক আগের। দলিত, আদিবাসীদের জন্য প্রধানমন্ত্রীর বুক ফাটলেও মুখ ফোটে না। এই বর্বর ছবি ফের প্রমাণ করল আদিবাসীদের জন্য মোদি সরকারের বিকাশের আসল ছবি।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, উলটো করে আদিবাসী যুবককে ঝুলিয়ে নির্দয়ভাবে বেল্ট এবং লাঠি দিয়ে মারধর করা হচ্ছে। মধ্যপ্রদেশের বেতুলের এই ঘটনা গত নভেম্বর মাসের। তবে এতদিন কেঁড়ে গেলেও ভয়ের কারণে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি ওই আদিবাসী যুবক। তিনি বলেন, ওরা আমাকে নগ্ন করে দড়ি দিয়ে বাঁধে। এর পর লাঠি, বেল্ট এবং চপ্পল দিয়ে বেধড়ক মারধর করে। চা দোকানের জন্য তোলা না দেওয়ার কারণেই তাঁর এমন পরিণতি বলে জানিয়েছেন যুবক। পাশাপাশি ঘটনার কথা পুলিশকে জানালে তাঁর পরিবারের সদস্যদের উপর হামলা হতে পারে ভেবেই এমন পদক্ষেপ নেন যুবক। সেকথা পুলিশের কাছে স্বীকারও করে নেন তিনি।

 

আর চরম বর্বরতার ভিডিও সামনে আসতেই সরকারের মুখ রক্ষার্থে এফআইআর দায়ের করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে কবে এই ঘটনার সুরাহা হয় সেদিকে নজর থাকবে দেশবাসীর।

 

 

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...