Monday, April 6, 2026

১৮ ফেব্রুয়ারি বীরভূম সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, কী কী কর্মসূচি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রশাসনিক পরিষেবা প্রদান কর্মসূচিতে (Administrative Service Delivery Program) আগামী ১৮ ফেব্রুয়ারি বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM in Birbhum)। দুদিনের এই সফরে জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করার কথাও রয়েছে তাঁর। সূত্রের খবর, আগামী সোমবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি বীরভূমের সিউড়ীতে সরকারি প্রশাসনিক পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ, হুগলির পর লালমাটির দেশে কোন কোন নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেটাই দেখার। ওইদিনই কলকাতায় ফিরবেন তিনি। তবে তার আগে লোকসভা নির্বাচনের (Loksabha Election)প্রস্তুতি নিয়ে জেলার তৃণমূল (TMC) নেতাদের নিয়েও বৈঠক করার কথা রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই জেলা সফর আসন্ন লোকসভা নির্বাচনের আগে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। চলতি বছরের লোকসভা ভোটে বীরভূমে তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করতে পাঁচজন সদস্যকে নিয়ে তৈরি নতুন নির্বাচন কমিটিকে কী নির্দেশ দেন মমতা সেদিকেও নজর থাকবে।

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...