Saturday, March 28, 2026

মিথ্যাচারের ফাঁ.দে পড়ে বিরোধীদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত রাজ্যপালের! সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া কুণালের

Date:

Share post:

সন্দেশখালি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে নিজের মনগড়া রিপোর্ট জমা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর রিপোর্ট কার্ডে শেখ শাহজাহান, উত্তম সরদার, শিবু হাজরা-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার নামও রিপোর্টে উল্লেখ রয়েছে বলেই খবর। যদিও রাজ্যপালের একতরফা রিপোর্ট কার্ডের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল।

রাজ্যপালের দাবি, পুলিশের ছত্রছায়াতেই রয়েছে অভিযুক্তরা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার একটি বিশেষ টাস্ক ফোর্স কিংবা সিট গঠনের দাবিও জানিয়েছেন রাজ্যপাল। অভিযোগ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের কথাও বিবেচনা করে দেখার পরামর্শ দিয়েছেন। এছাড়া রাজ্য সরকার যাতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ব্যবস্থা করে, সেই পরামর্শও দিয়েছেন বোস।

অন্যদিকে, রাজ্যপালের এই রিপোর্ট কার্ড সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “রাজ্যপালের রিপোর্ট পক্ষপাতদুষ্ট, ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজ্যপালের পরিস্থিতি জানার ইচ্ছা থাকলে প্রশাসনের সঙ্গেও কথা বলতেন। সিপিএম, বিজেপির কথা শুনে রিপোর্ট দিচ্ছেন ঠিক হচ্ছে না। চোপড়ায় গিয়ে দেখুন। রিপোর্ট দিন। সন্দেশখালি নিয়ে যে প্রচার চলছে, তা ঠিক নয়। মিথ্যাচারের ফাঁদে পা দিচ্ছেন রাজ্যপাল। তাঁর গলায় বিরোধীদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে তা ঠিক নয়।”

আরও পড়ুন- চোপড়ায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃ.ত্যু! কারণ অনুসন্ধানে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল

 

Related articles

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভিড়ের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...

প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

বয়সের ভারে শরীর নুইলেও প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে চওড়া হাসি ফুটত, সেই ‘মোহনবাগান দিদা’ আর...