Sunday, March 15, 2026

ফের পথ দেখাল বাংলা! নজির গড়ল রাজ্য সরকারের টেলি মিডিসিন প্রকল্প

Date:

Share post:

নজির গড়ল রাজ্য সরকারের টেলিমেডিসিন (Tele Medicine) প্রকল্প। ইতিমধ্যেই প্রত্যন্ত এলাকার এক হাজারেরও বেশি হার্টের (Heart) সমস্যা থাকা রোগীরা নয়া জীবন ফিরে পেয়েছেন। ২০২২ সালের এপ্রিল মাসেই স্বাস্থ্য ইঙ্গিত কর্মসূচির আওতায় টেলিমেডিসিনের সাহায্যে স্ট্রোকের চিকিৎসা বা টেলিস্ট্রোক চালু হয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর এই প্রকল্পের মাধ্যমে সোমবার পর্যন্ত হাজার জন রোগীকে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। টেলিস্ট্রোক (Tele stroke) পরিষেবার প্রধান কেন্দ্র কলকাতার বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস। এর সঙ্গে ৩৮টি জেলা এবং মহকুমা হাসপাতালকে যুক্ত করা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর শীঘ্রই আরও কিছু হাসপাতালকে এই নেটওয়ার্কের যুক্ত করা হবে।

২০২২ সালে রাজ্য যখন টেলিস্ট্রোক পরিষেবা চালু করে, তখন শুধুমাত্র হিমাচল প্রদেশেই এই ব্যবস্থা ছিল। তবে বাংলার দেখানো পথে ধীরে ধীরে পদক্ষেপ নিতে শুরু করে রাজ্যের পরই টেলিস্ট্রোক চালু করে তেলেঙ্গানা। পাশাপাশি জানা গিয়েছে শীঘ্রই মহারাষ্ট্র-সহ আরও কিছু রাজ্য এই পদ্ধতিতে রোগীর জীবন বাঁচাতে পদক্ষেপ গ্রহণ করতে পারে।

 

 

 

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...