Thursday, June 25, 2026

দাসপুরে দুর্ঘটনা, খুলে গেল চলন্ত বাসের চাকা! আহত কমপক্ষে ২৫

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে দাসপুরে দুর্ঘটনা (Accident in Daspur)। উল্টে গেল ঘাটাল -পাঁশকুড়া (Ghatal Pashkura) রুটের চলন্ত বাস। দুর্ঘটনার জেরে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে বলে খবর। সকাল সাতটা নাগাদ ঘাটাল থেকে ইটভাটা হয়ে পাঁশকুড়ার দিকে যাওয়ার সময় আচমকাই বাসের চাকা খুলে যায়। বাসটি টাল সামলাতে না পেরে একেবারে পাল্টি খেয়ে যায়। জখম হন যাত্রীরা। এইসময় উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়িও নিয়ন্ত্রণ রাখতে না পেরে নয়ানজুলিতে পড়ে যায় বলে খবর। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতাল (Ghatal Block Hospital) ও দাসপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...