Thursday, June 25, 2026

ঊর্ধ্বমুখী পারদে শীতের বিদায়, বাংলায় বসন্তের আমেজ!

Date:

Share post:

সরস্বতী পুজোর দিন থেকেই ঋতু পরিবর্তনের আমেজটা বেশ বোঝা যাচ্ছিল। ফাল্গুনের প্রথম দিনে কোকিলের ডাকে বসন্তের আগমন বার্তা, লক্ষীবারেও বেশ স্পষ্ট। বৃহস্পতিবার সকাল থেকেই ঊর্ধ্বমুখী পারদ, দুয়ারে হাজির বসন্ত। আজ কলকাতার (Kolkata Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি বেশি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দেখা দিয়েছে। কিন্তু কনকনে শীতের ফিরে আসার কোন সম্ভাবনাই নেই, মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।

পুরুলিয়া এবং বাঁকুড়াতে সরস্বতী পুজোর দিন বৃষ্টি হলেও রাজ্যের বাকি জেলায় সেভাবে দুর্যোগ দেখা যায়নি। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। বিকেলের দিকে দু এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঘন কুয়াশায় কিছুটা হলেও দৃশ্যমানতা কমেছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও তাতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, উল্টে রাতের দিকে বাড়বে গরম।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...