Friday, June 26, 2026

সন্দেশখালি নিয়ে অতিসক্রিয়, চোপড়া নিয়ে নিশ্চুপ কেন রাজ্যপাল? জবাব চাইতে আজ রাজভবনে তৃণমূল

Date:

Share post:

সন্দেশখালি নিয়ে অতিসক্রিয় ভূমিকায় দেখা দেখা যাচ্ছে রাজ্যপালকে। কেরালার কর্মসূচি কাটছাট করে সন্দেশখালিতে ছুটে গিয়েছেন আনন্দ বোস, স্বরাষ্ট্রমন্ত্রকে নিজের মনগড়া রিপোর্ট পাঠিয়েছেন। কিন্তু চোপড়া কাণ্ডে অদ্ভুতভাবে নিশ্চুপ রাজ্যপাল। রাজ্যপাল সন্দেশখালি গেলে, চোপড়া কেন যাবেন না? এই দাবি নিয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার রাজভবনে যাবে তৃণমূল কংগ্রেসের ১২ সদস্যের প্রতিনিধি দল।

উত্তর দিনাজপুরের চোপড়ার শিশুমৃত্যুর ঘটনায় রাজ্যপালের সময় চেয়েছিল তৃণমূল কংগ্রেস । রাজ্যপাল আনন্দ বোস তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। আজ ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর ১২টায় ১২ সদস্যের প্রতিনিধিদল রাজভবনে যাবে। মূলত সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ-এর বিরুদ্ধে অভিযোগ জানাতে তাদের এই রাজভবনযাত্রা । উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনগাছিতে মৃত চার শিশুর পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । তবে শুধু সরকার নয়, সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়াতে এবার আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একইসঙ্গে তিনি উত্তর দিনাজপুরের জেলা নেতৃত্বকে মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, এই সন্তানহারা পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই মৃত শিশুদের পরিবার পিছু তিন লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে শাসকদলের তরফ থেকে।


Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...