Saturday, April 4, 2026

আপাতত পাঞ্জাব যাচ্ছেন না: কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েও ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কৃষক আন্দোলনের পাশে আছেন। তবে, আপাতত পাঞ্জাব (Punjab) সফরে যাচ্ছেন না। বৃহস্পতিবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ”কৃষক আন্দোলনকে আমি সমর্থন করি। আমি কেজরিয়ালকে জানিয়েছি। ওঁদের পাশে আছি আমরা। কিন্তু পাঞ্জাব আমি এখন যাব না।”

২১  ফেব্রুয়ারি পাঞ্জাব যাওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর। সেখানে আপ (AAP) সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Bhagwant Mann) পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ  কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গেও দেখা করে বৈঠক করার ছিল তাঁর। বুধবার সেকথা জানিয়েছিলেন মমতা। কিন্তু এদিন তিনি নিজেই জানান আপাতত সফর বাতিল। অধিবেশন থেকে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এমন একটা সরকার চলছে যারা পাকিস্তানকেও হার মানিয়ে দিয়েছে। দিল্লিতে এখন ব্ল‍্যাক গভর্মেন্ট চলছে। বিজেপি হাসছে, আর দেশটাকে জ্বালিয়ে দিচ্ছে। কৃষকরা আন্দোলন করছে, আর দেশের সরকার পেরেক পুঁতে বেড়াচ্ছে। এর থেকে লজ্জার আর কী হতে পারে। কৃষক আন্দোলনকে আমি সমর্থন করি। আমি কেজরিয়ালকে জানিয়েছি। ওঁদের পাশে আছি আমরা। কিন্তু পাঞ্জাব আমি এখন যাব না।“

পাঞ্জাবের কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে আগেই X হ্যান্ডলে পোস্ট করেছিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার, কৃষকদের উপর অত্যাচারের তীব্র নিন্দা করেছিলেন তিনি। এদিনও বিধানসভায় দাঁড়িয়ে কৃষক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে দিল্লির ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তবে এখনই পাঞ্জাব যাচ্ছেন না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...