Saturday, April 4, 2026

রায়গঞ্জে স্কুলে ঢুকে শিক্ষিকাকে কুপিয়ে খুনের চেষ্টা দুষ্কৃতীদের

Date:

Share post:

ঘটনার সূত্রপাত জমি বিবাদকে নিয়ে। যার জেরে স্কুলের ভেতরে ঢুকে স্কুল শিক্ষিকাকে খুন করার চেষ্টা করল দুষ্কৃতীরা।ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভাটোল ফাঁড়ির কাছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ভাতুন প্রাথমিক বিদ্যালয়ে ওই শিক্ষিকা ক্লাস নিচ্ছিলেন। হঠাৎই সেখানে হাজির হয় দুই দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কোপ দিয়ে খুন করার চেষ্টা করে তারা। রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষিকাকে উদ্ধার করে প্রথমে ভাতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জনা গিয়েছে, গুরুতর জখম শিক্ষিকার নাম রত্না খাতুন(৩৫)। ভাতুন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তিনি। এদিন দুপুরে স্কুলের ক্লাসে ঢুকে আচমকাই দুই দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের একাধিক জায়গায় কোপাতে শুরু করে। যদিও দুষ্কৃতীদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। দুষ্কৃতীদের চিনতে পারেননি ওই শিক্ষিকা। তবে জমি বিবাদের জন্যই ওই শিক্ষিকাকে স্কুলের ভেতরে ঢুকে খুন করার চেষ্টা করে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...