Friday, June 12, 2026

সমস্যা নেই! পুলিশের কাছে স্পষ্টই জানালেন সন্দেশখালির মহিলারা

Date:

Share post:

সন্দেশখালির গ্রামের মহিলারা কোনও অভিযোগই জানালেন না পুলিশের কাছে। সন্দেশখালির গ্রাম ঘুরে বললেন মহিলা ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। এদিন সন্দেশখালিতে পুলিশের স্পেশাল ১০ সদস্যের টিম যায়। গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলার জন্য দুই মহিলা অফিসার সাক্ষাৎ করেন। তাঁদের কাছে কোনও অভিযোগ আছে কিনা জানতে চান পুলিশ।কেউই অত্যাচারের কথা বলেননি।পুলিশ জানিয়েছে, চারটি লিখিত অভিযোগ পেয়েছেন। ওনাদের যেটা মনে হয়েছে ওনারা সেটাই বলেছেন। কেউ কেউ বলেছেন নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হত।

এদিকে বৃহস্পতিবার সন্দেশখালি পৌঁছলেন জাতীয় তফশিলি জাতি-উপজাতি কমিশনের প্রতিনিধিরা। কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের নেতৃত্বে পৌঁছে যায় কমিশনের একটি টিম। তাঁদের সামনেও নির্যাতনের কোনও অভিযোগ জানাননি মহিলারা। কী কী হত তাঁদের সঙ্গে, কাদের বিরুদ্ধে মূল অভিযোগ, সব জানতে চান ওই প্রতিনিধিরা।কমিশনের চেয়ারম্যানের সামনে তারা বলেন, পুরুষেরা বাড়িতে থাকতে পারে না। ডেকে নিয়ে গিয়ে মারধর করে।

এক মহিলা বলেন, বাড়িতে আমার চার সন্তান আছে। খুব ভয়ে আছি।কমিশনের এক প্রতিনিধি বলেন, কমিশন কাউকে ভয় পায় না।এর আগে রাজ্য মহিলা কমিশন ও জাতীয় মহিলা কমিশনও গিয়েছে সন্দেশখালিতে।

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...