Monday, April 6, 2026

পটাশপুরে নারকীয় ঘটনা, প্রেমদিবসে স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে এলাকা দাপাল যুবক

Date:

Share post:

গোটা দুনিয়ার মতো প্রেমদিবস পালনে ব্যস্ত বাংলা, তারই মধ্যে এক নারকীয় ও ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গ্রাম। স্ত্রীর ধড় থেকে মাথা কেটে এলাকায় ঘুরে বেড়াল স্বামী। জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই স্ত্রীর গলায় কাটারির কোপ বসায় ওই যুবক। নাম গৌতম গুছাইত (৩৯)। ঘটনাটি পটাশপুর থানার চিস্তিপুর গ্রামের। শুধু তাই নয়, কাটা মুণ্ডু নিয়ে এলাকায় ঘুরতে থাকে সে। একটি বেঞ্চেও ওই কাটা মুণ্ডু পাশে নিয়ে বসে থাকতে দেখা যায় তাকে। এসব দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় আসে পুলিশ। তাকে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি তার স্ত্রীর দেহ ও কাটা মুণ্ডু উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

বেশ কয়েকবছর আগে বিয়ে হয় গৌতমের। স্ত্রীকে নানা বিষয় নিয়ে সন্দেহ করত সে। তার জেরে বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। সেই অশান্তির জেরে আজ দুপুরে স্ত্রী ফুলরানি গুছাইতকে(২৬) খুন করে প্রকাশ্যে মাথা হাতে নিয়ে রাস্তায় এসে বসে থাকে এবং নানা বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে ওই যুবক। এই নারকীয় দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়ে এলাকার মানুষ। হাতে ধারালো অস্ত্র থাকায় তার ধারে কাছে কেউ ঘেঁষতে পারছিল না। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। সঙ্গে তার বাবা-মাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গিয়েছে পুলিশ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...