Tuesday, February 24, 2026

বিধানসভা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলির ট্রায়ালের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বিধানসভা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলির ট্রায়ালের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ওই মামলাগুলি অন্য রাজ্যে স্থানান্তর করতে চেয়ে সিবিআইয়ের তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল।

তাদের বক্তব্য, ২০২১ সালের ১২ জুলাই জাতীয় মানবাধিকার কমিশনও অন্য রাজ্যে মামলার শুনানির জন্য সুপারিশ করেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল বৃহস্পতিবার এই মামলা নিয়ে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের পরে রাজ্য জুড়ে ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে’ খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার ঘটনাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে। কিন্তু সিবিআই মামলাগুলির ভিনরাজ্যে ট্রায়াল চেয়ে দ্বারস্থ হয় শীর্ষ আদালতের।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...