Sunday, May 24, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, ঝুলিতে ৫০০ উইকেট

Date:

Share post:

গতকাল থেকে রাজকোটে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪৫ রান করে ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। আর ব্যাট করতে নেমেই ধাক্কা খায় ইংরেজরা। ১৫ রানে আউট হন জ্যাক ক্রোলে। জ্যাকের উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। আর এই উইকেট নেওয়ার সুবাদে নজির গড়েন তিনি। টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে ৫০০ উইকেট পেলেন তিনি।

রাজকোট টেস্টের আগে পর্যন্ত অশ্বিনের ৯৭টি টেস্টে উইকেট সংখ্যা ছিল ৪৯৯। ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ১টি উইকেট। আর সেটি করতে বেশি সময় লাগলো না অশ্বিনের। জ্যাক ক্রোলের উইকেট নিতেই ৫০০ উইকেটের নজির গড়েন তিনি। আর এর সুবাদে কুম্বলের পর ভারতের দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। অশ্বিন দেশের মাটিতে ৫৮তম টেস্ট খেলে পেলেন ৩৪৭টি উইকেট। ঘরের মাঠে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রেও শীর্ষে রয়েছেন কুম্বলে। ৬৩টি টেস্টে সবচেয়ে বেশি ৩৫০টি উইকেট নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। সেখানে দুই নম্বরে রয়েছেন অশ্বিন। ফলে চলতি টেস্টে আর চারটি উইকেট নিলেই, ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে ভারতের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজিরও গড়ে ফেলবেন অশ্বিন।

আরও পড়ুন- প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় নিউজিল্যান্ডের, একাধিক নজির উইলিয়ামসনের

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...