Saturday, April 4, 2026

কোটি কোটি কালো টাকার উৎস কী? বিজেপির বিরুদ্ধে ইডি তদন্তের দাবি উদ্ধবের শিবসেনার

Date:

Share post:

রাজনৈতিক অনুদানের ক্ষেত্রে মোদি সরকারের ‘নির্বাচনী বন্ড’ (Election Bond) ব্যবস্থাকে বৃহস্পতিবারই ‘অসাংবিধানিক’ বলে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। শীর্ষ আদালতের এই নির্দেশকে এক সুরেই স্বাগত জানিয়েছে বিরোধী দলগুলি। যদিও সুপ্রিম কোর্টের ধাক্কা সামলাতে এই মুহূর্তে মাথা খারাপ হওয়ার অবস্থা বিজেপির (BJP)। নির্বাচনী বন্ড চালু হওয়ার পর থেকে রাজনৈতিক অনুদানের বেশিরভাগই ঢোকে মোদি-অমিত শাহের দলের ঝুলিতে। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের (Loksabha Election) আগে বেকায়দায় কেন্দ্রের মোদি সরকার। তবে বিজেপির পাল্টা সাফাই, সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান জানানো উচিত। এই ইস্যুতে বিরোধীরা অহেতুক রাজনীতি করছে। এবার বিজেপির বিরুদ্ধেই ইডি তদন্তের দাবি জানাল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (Shivsena)।

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের অভিযোগ, “সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে মোদি সরকারের ২০১৮ সালের নির্বাচনী বন্ড প্রকল্পটি একেবারেই অসাংবিধানিক ছিল। এই প্রকল্পের মাধ্যমে বিজেপি তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকিয়েছে। তিনি আরও অভিযোগ জানান, এই পরিমাণ টাকা কোথায় ব্যবহার হয়েছে? কে টাকা জমা করেছে এবং কীভাবে ওই টাকা ব্যবহার করা হয়েছে? বিজেপিকে অবিলম্বে এর উত্তর জনগণকে দিতেই হবে। সঞ্জয় মনে করিয়ে দেন, বিজেপির অ্যাকাউন্টে কোটি কোটি কালো টাকা এসেছে। আর সেকারণেই অবিলম্বে টাকা তছরুপ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তদন্তের দাবি জানান হয়েছে। রাউতের অভিযোগ ইতিমধ্যে বিজেপির অ্যাকাউন্টে অবৈধ উপায়ে ৭ হাজার কোটি টাকা এসেছে। সেই কালো টাকাই বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। কালো টাকা দিয়ে একের পর এক রাজ্যের সাংসদ ও বিধায়কদের কিনে নিতে চাইছে। বেআইনি আর্থিক লেনদেন আইনের অধীনে, এটি শুধুমাত্র একটি অর্থ পাচারের মামলা। আর সেকারণেই এই মামলার তদন্তভার নিজের হাতে তুলে নেওয়া উচিত।

তবে সঞ্জয়ের সুরে সুর মিলিয়ে উদ্ধব একেবারে বিজেপির বিরুদ্ধে ইডি তদন্তের দাবি জানিয়েছেন। দলের সাফ দাবি মোদি সরকারের উচিত বিজেপির অ্যাকাউন্টে কীভাবে কোটি কোটি কালো টাকা জমা হল তার সঠিক তদন্ত করা।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...