Monday, April 13, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় নিউজিল্যান্ডের, একাধিক নজির উইলিয়ামসনের

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় নিউজিল্যান্ডের। এদিন দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের ৭ উইকেটে হারায় কিউইরা। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকাদের বিরুদ্ধে টেস্ট সিরিজ দখলে করলো নিউজিল্যান্ড। সৌজন্যে কিউইর তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। আর এই রানের সুবাদে একাধিক নজিরও গড়েন উইলিয়ামসন।

প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে জোড়া শতরান (১১৮ রান, ১০৯ রান) করেছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। সেই ফর্ম বজায় রেখেছেন দ্বিতীয় টেস্টেও। দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অপরাজিত রইলেন উইলিয়ামসন।আর সেই সঙ্গে টেস্টে দ্রুতগতিতে ৩২তম শতরান পূর্ণ করলেন তিনি। পিছনে ফেললেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথকে। ১৭৪টি ইনিংসে ৩২টি শতরান করেছেন স্মিথ। এদিকে কেন উইলিয়ামসন এই মাইলস্টোন গড়তে সময় নিলেন ১৭২টি ইনিংস। উইলিয়ামসন এই পারফরম্যান্সের সুবাদে পিছনে ফেলে দিলেন রিকি পন্টিং, সচিন তেন্ডুলকর, ইউনিস খানের মতো ব্যাটারকেও। স্মিথের আগে এই রেকর্ড রিকি পন্টিংয়ের দখলে ছিল। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টেস্টে ৩২তম শতরান করেছিলেন ১৭৬তম ইনিংসে। তার আগে রেকর্ডটি ছিল সচিন তেন্ডুলকরের দখলে। তিনি ১৭৯তম ইনিংসে ৩২তম টেস্ট শতরান করেছিলেন। তারও আগে পাকিস্তানের ইউনিস খান এই মাইলফলক স্পর্শ করেছিলেন ১৯৩তম টেস্ট ইনিংসে। এছাড়াও আরও একটি নজির গড়েছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে ষষ্ঠ শতরান করলেন তিনি। এই দু’দেশের টেস্টে এর থেকে বেশি শতরান কারও নেই।

আরও পড়ুন- দ্রাবিড়-জয় শাহ’দের কথা শুনলেন না ঈশান, খেললেন না রঞ্জি ম্যাচ

 


Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...