Saturday, June 20, 2026

রাহুলের গাড়িচালকের আসনে তেজস্বী যাদব, বার্তা জোটের

Date:

Share post:

বিহারে ‘পল্টুরাম’ সরকারের পালাবদলের পরও যে কংগ্রেসের হাত আরজেডির হাতেই ধরা রয়েছে, তার আরও একবার প্রমাণ মিলল শুক্রবার। বিহারের রাস্তায় কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার সারথি হলেন আরজেডি নেতা তথা প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সাসারামের পথে লাল হুড খোলা গাড়িতে রাহুল গান্ধীর চালক খোদ তেজস্বী যাদব।

বেশি সংখ্যক বিধায়ক থাকা সত্ত্বেও আরজেডির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীত্বের দাবি ছেড়ে দিয়ে জায়গা করে দেওয়া হয় নীতীশ কুমারকে। সেই সম্পর্কের তোয়াক্কা না করেই ১৭ মাসের মন্ত্রীসভা নতুন বছরের শুরুতে ভেঙে দিয়ে এনডিএ জোটে সামিল হয়েছেন নীতীশ। ইন্ডিয়া জোটের জন্য সেটা প্রথম জোর ধাক্কা হলেও আরজেডি-র পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। অন্তত বিহারে বিজেপি বিরোধী জোটকে টিকিয়ে রাখতে সম্মানজনক পথ বেছে নিয়েছে জাতীয় কংগ্রেস।

গত কয়েকদিন ধরে বিহারে ভারত জোড়ো ন্যায় যাত্রার বিহারে দ্বিতীয় পর্যায়ে ঘুরছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবারই সেই যাত্রায় যোগ দেওয়ার জন্য সাসারামে পৌঁছান। সেখানে একই সঙ্গে রাত্রিবাসের পর শুক্রবার সকালে যাত্রার শরিক হন তেজস্বী। তখনই গাড়ি চালানোর জন্য তেজস্বীকে প্রস্তাব করেন রাহুল। সেই মতো তেজস্বী তাঁকে কৃষকদের মাঝে নিয়ে যান। দুজনেই কথা বলেন কৃষকদের সঙ্গে। এরপরও গোটা দিন যাত্রায় রাহুলের সঙ্গেই ঘোরেন তেজস্বী। মোহনিয়ার জনসভায় রাহুল গান্ধীর আগে বক্তব্যও রাখেন তেজস্বী যাদব।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...