Thursday, June 25, 2026

‘থাকবো নাকো বদ্ধ ঘরে’, ১৯৩ দেশ ঘুরে ফেলেছেন ৭৯ বছর বয়সী ভূ-পর্যটক!

Date:

Share post:

এক জীবনে যত বেশি করে জগতটাকে দেখা সম্ভব সেটা দেখে ফেলতে হবে। ঠিক এই ভাবনাকে মনের মধ্যে প্রশ্রয় দিয়ে বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখা শুরু করেছিলেন লুইসা ইউ (Luisa Yu)। ১৯৪৪ সালে ফিলিপাইনে জন্ম, ১৯৬৭ সালে ২৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন লেখাপড়ার জন্য। কিন্তু সেই দেশে পৌঁছে বিশ্ব ভ্রমণের ইচ্ছে মাথাচাড়া দেয়। ইতিমধ্যেই ১৯৩টি দেশে ঘোরা হয়ে গেছে। তাঁর বয়স ‘মাত্র’ ৭৯, ইচ্ছা আছে আরও ৭টি দেশ ভ্রমণের!

সোনার কেল্লার ভুয়ো ভূ-পর্যটক মন্দার বোসকে মনে আছে? লালমোহনবাবু কে তিনি যতই বিশ্ব ভ্রমণের ভুলভাল গল্প শোনান না কেন, লুইসা কিন্তু গত ৫০ বছর ধরে সত্যি সত্যি বিশ্ব ভ্রমণ করে চলেছেন। যুক্তরাষ্ট্রের প্রায় ৪৫টি অঙ্গরাজ্য ঘুরে ফেলেন মাত্র তিন বছরের মধ্যে। নিজের পকেট থেকে টাকা খরচ করে ১৯৭০ সালে প্রথম জাপান ভ্রমণে যান এই মহিলা। বিভিন্ন পেশায় কাজ করে যেটুকু অর্থ সঞ্চয় করেন সবটাই এই ভ্রমণের কাজে ব্যয় করে ফেলেন।বয়সে বৃদ্ধ কিন্তু আদতে যৌবনা মানুষটির বর্তমান ঠিকানা মিয়ামি। নিজের ৭৯ বছর বয়সে সার্বিয়ায় পা রেখেছেন তিনি। এত উৎসাহ, অনুপ্রেরণা, জীবনী শক্তি পান কোথা থেকে? লুইসার উত্তর ‘স্বপ্ন দেখা থামালে চলবে না। স্বপ্ন দেখে যেতে হয়। আমি ঘুরতে চেয়েছি, সেই চেষ্টা ছিল তাই আমি সফল হয়েছি।’ এক জীবনে নানা ভাষা নানা জাতির মানুষের সংস্পর্শে আসতে পেরে নিজেকে পরিপূর্ণ মনে করেন এই ‘ভূ-পর্যটক’। তাঁর প্রিয় তিন দেশ ফিলিপাইন, ইটালি ও থাইল্যান্ড। লুইসার ইচ্ছে শক্তি আর অদম্য গতি, তাঁকে আরও বেশি করে বিশ্বের জানা-অজানা প্রান্তে পৌঁছে দিক, শুভকামনা জানালাম আমরাও।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...