Saturday, June 20, 2026

প্রয়াত টেলি অভিনেত্রী কবিতা চৌধুরী!

Date:

Share post:

হিন্দি বিনোদন জগতে (Bollywood) নিজের অভিনয়ের ‘উড়ান’ দিয়ে টেলিভিশন ইন্ডাস্ট্রির কাছে পরিচিতি তৈরি করেছিলেন অভিনেত্রী কবিতা চৌধুরী (Kavita Chaudhary)। আটের দশকের শুরু থেকে চলতে থাকা অভিনয় যাত্রা থমকে গেল বৃহস্পতিবার। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ৬৭ বছরের অভিনেত্রী (Actress passed away)। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ অমৃতসরের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

নিজের অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্র করলেও কবিতার সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘আইপিএস অফিসার কল্যাণী সিং’য়ের মাধ্যমে। এই চরিত্র তাঁকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। একটা সময় তাঁর অভিনীত সার্ফের বিজ্ঞাপনও দশকে বেশ পছন্দ হয়। ডিডি ন্যাশানালের সঙ্গে দীর্ঘ দিন জড়িয়ে ছিলেন। ২০১৫ সালে ডিডি এই চ্যানেলে ক্রাইম বেসড শো ‘আইপিএস ডায়েরিজ’ এর সঞ্চালনাও করেন। তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সতীর্থরা।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...