Saturday, April 4, 2026

তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১০

Date:

Share post:

বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল অন্তত ১০ জন শ্রমিকের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে তামিলনাড়ুর বিরুধুনগর (Virudhunagar) জেলার ভেম্বকোট্টাই এলাকায়। গুরুতর আহত হন সাতজন। ঘটনায় অভিযুক্ত কারখানার মালিক ও ম্যানেজারের সন্ধান চালাচ্ছে স্থানীয় পুলিশ।

বিরুধুনগরের বেসরকারি বাজি কারখানায় দুপুরের দিকে ফ্যান্সি বাজির (fancy crackers) মশলা মেশানোর কাজ চলছিল। সেই সময়ই সেই ইউনিটে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে আশেপাশের তিন চারটি ঘরও। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও ২ জনের। স্থানীয় বাসিন্দা ও কর্মীদের অনুমান মশলা মেশানোর সময় মানুষের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের কর্তারা।

তামিলনাড়ির বিরুধুনগর ও শিবকাশী (Sivakasi) গোটা দেশের সারা বছরের বাজির চাহিদার ৯০ শতাংশ পূরণ করে থাকে। তামিলনাড়ুতে বাজি প্রস্তুতকারক সংস্থাকে লাইসেন্স পেতে ও কারখানা চালাতে পরিবেশ দফতরের সব ধরনের নিয়ম পালন করতে হয়। তবে লাইসেন্স থাকলেও দুর্ঘটনাগ্রস্থ কারখানার কাজের পদ্ধতি ও কর্মীদের নিরাপত্তার দিকটি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। শনিবারও প্রশ্ন ওঠে মশলা মেশানোর ইউনিটে একসঙ্গে দুজন থাকতে পারেন। সেখানে প্রায় আটজন সেখানে কী করছিলেন।

তবে তদন্ত না করে গাফিলতির ব্যাপারে এখনই নিশ্চিত হতে পারছে না প্রশাসন। দুর্ঘটনাগ্রস্থ ইউনিটের বাইরে যারা ছিলেন দুর্ঘটনায় তাঁদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় মৃত ১০ জনের পরিবারকে ৩ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইতিমধ্যেই কারখানার মালিক ও ম্যানেজারের নামে অভিযোগ দায়ের করে একটি মামলাও শুরু হয়েছে।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...