Saturday, March 28, 2026

সিংহীর নাম নিয়েও “নোংরা রাজনীতি”! বিশ্ব হিন্দু পরিষদকে তোপ বনমন্ত্রী বীরবাহার

Date:

Share post:

সম্প্রতি ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে সিংহ ও সিংহী। প্রাথমিকভাবে সিংহের নাম রাখা হয়েছে ‘আকবর এবং সিংহীর নাম রাখা হয়েছে ‘সীতা’। আর এই ‘সীতা’ নামেই তীব্র আপত্তি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। এই নামের মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলেই অভিযোগ। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ।

মামলাকারীদের আইনজীবীর দাবি, ত্রিপুরা থেকে আসা সিংহ এবং সিংহীর সরকারি নথিতে কোনও নাম উল্লেখ করা ছিল না। শুধুমাত্র লেখা ছিল প্যান্থেরা লায়ন মেল ও ফিমেল। তাদের আইডি নম্বর দেওয়া ছিল।

যদিও রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার দাবি, এখনও সরকারিভাবে কোনও নামই দেওয়া হয়নি সিংহীর। বন্যপ্রাণীর নাম নিয়ে ‘নোংরা’ রাজনীতি করা হচ্ছে। সিংহ ও সিংহীর নামের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম পাঠানো হয়েছে। সবুজ সংকেত মিললেই নাম চূড়ান্ত করা হবে।

Related articles

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...