Tuesday, March 24, 2026

দক্ষিণ গাজার হাসপাতালে ইজরায়েলি সেনার অভিযান, হত ৫ রোগী

Date:

Share post:

হামাস ইজরায়েল যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই বরং উত্তরোত্তর বাড়ছে সংঘর্ষ। উত্তর গাজা কার্যত ধ্বংস করার পর এবার দক্ষিণ গাজায় মারণ হামলা চালাল ইজরায়েলের সেনা। দখল করে নেওয়া হয়েছে এখানকার সর্ববৃহৎ হাসপাতাল নাসের। ইজরায়েলি সেনার অভিযানে সেখানে মৃত্যু হয়েছে ৫ রোগীর। ভেঙে পড়েছে হাসপাতালের সমস্ত পরিকাঠামো। বন্ধ হয়েছে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ। অক্সিজেন সরবরাহ বন্ধ হয়েই সেখানে মৃত্যু হয়েছে রোগীদের।

গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “৫ রোগীর মৃত্যুর জন্য ইজরায়েলের সেনাই দায়ী। হাসপাতালটি এখন সম্পূর্ণ তাদের দখলে চলে গিয়েছে। দুজন মহিলা অমানবিক পরিস্থিতিতে শিশুর জন্ম দিয়েছেন। তার পর সদ্যজাত শিশুদের নিয়ে প্রয়োজনীয় জিনিস ছাড়াই প্রসুতি বিভাগ ছাড়তে বাধ্য করা হয়।” অন্যদিকে, ইজরায়েলি সেনা জানিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল নাসের হাসপাতালে হামাস জঙ্গিরা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। তার পরই জেহাদিদের খুঁজতে হাসপাতালে অভিযান শুরু করা হয়। কুড়িজন জঙ্গিকে প্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে কয়েকজন গত ৭ অক্টোবরের হামলায় জড়িত ছিল। ইজরায়েল সেনার দাবি, এই হাসপাতালেই পণবন্দিদের দেহ লুকিয়ে রাখা হয়েছে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে হামাস।

Related articles

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...