Monday, April 6, 2026

দেউচা পাঁচামির জমিদাতাদের নিয়োগপত্র ও ক্ষতিপূরণের চেক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পরিষেবা প্রদান ও উদ্বোধনের পাশাপাশি, রবিবার বীরভূমের সিউড়ির প্রশাসনিক সভা থেকে দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্পের ১১৩৫ জন জমিদাতাকে সরকারি সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেউচায় পাঁচামিতে এশিয়ার অন্যতম বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। বিদ্যুৎ সমস্যার পাশাপাশি সেখানে বিপুল সংখ্যক কর্মসংস্থান হবে। কয়লাখনির জমিদাতাদের চাকরির নিয়োগপত্র ও ক্ষতিপূরণের চেক দেন মুখ্যমন্ত্রী।

জমিদাতাদের ৩৪২ জনকে জুনিয়র কনস্টেবল পদে ও ২৩০ জনকে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগপত্র এবং ৫৬৩ জনকে আর্থিক ক্ষতিপূরণের চেক দেওয়া হল।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “দেউচা পাঁচামির জমিদাতাদের মধ্যে ৭হাজার ৬৮৩ জনকে ইতিমধ্যেই নিয়োগপত্র দিয়েছি। খনি প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে।”

এদিন সিউড়ির চাঁদমারি ময়দানের প্রশাসনিক সভা থেকে মোট ২১৬টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যার অর্থমূল্য ৭২৩.২৩ কোটি টাকা। শিলান্যাস করলেন ৬১০ কোটি ৭৭ লক্ষ টাকার একগুচ্ছ নতুন প্রকল্পের। সব মিলিয়ে মোট প্রায় ১,৩৩৪ কোটি টাকা। মোট প্রায় লক্ষ মানুষকে পরিষেবা প্রদান করা হল। প্রায় সাত লক্ষ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...