Monday, March 16, 2026

আইএমএ কলকাতা শাখার নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে সব নতুন মুখ কমিটিতে

Date:

Share post:

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর কলকাতা শাখার নতুন কমিটিতে এবার সবই নতুন মুখ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সব সদস্যরা। আইএমএ সূত্রে খবর, বছরের মাঝে সংগঠনের রাজ্য কর্মসমিতির নির্বাচনকে পাখির চোখ করেই একযোগে লড়াই করবে আইএমএ পশ্চিমবঙ্গর সব কটি শাখা। তার প্রস্তুতি শুরু হল কলকাতা শাখার নির্বাচন দিয়েই। সেই কারণেই দলীয় নির্দেশকে মান্যতা দিয়ে একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে অযথা শক্তিক্ষয় করেনি কোনও সদস্য।

আগামী ৫ মার্চ ছিল আইএমএ-কলকাতা শাখার নির্বাচন। কিন্তু অন্যেরা মনোনয়ন না দেওয়ায় শনিবার ৯ জনের কর্মসমিতি ও ২৫ জন কার্যনির্বাহী সদস্যের তালিকা প্রকাশ হয়। ২০২৪-২৬ দু বছরের নতুন সভাপতি ও সম্পাদক দুজনই মহিলা চিকিৎসক। সভাপতি মনোনিত হয়েছেন ডা. শর্বরী দত্ত, সম্পাদক মনোনীত হয়েছেন ডা.শিল্পা বসু রায়। তিনি বিধায়ক তথা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডা.সুদীপ্ত রায়ের মেয়ে। সুদীপ্তবাবুর কথায়,” আইএমএতে কোনও লবি আছে বলে জানিনা। দলের নির্দেশ মেনেই নতুন প্রার্থীরা মনোনীত হয়েছেন। নতুন কমিটি আরও বেশি করে সদস্য বাড়ানোর উপর গুরুত্ব দেবে। আমরা তো দীর্ঘদিন ধরে সংগঠন করছি। এবার নতুন মুখ নেতৃত্ব দিক।”

পশ্চিমবঙ্গে আইএমএ’র কলকাতা সহ ১৭০ টি শাখা রয়েছে। আইএমএ রাজ্য কর্মসমিতির এক সদস্যের কথায়,”রাজ্য কমিটির ভোটে একেকটি শাখার কর্মসমিতির গড়ে ২৫টি করে ভোট আছে। জুন জুলাই নাগাদ বাকি শাখাগুলির ভোটাভুটি সম্পূর্ণ হবে। রাজ্য কর্মসমিতিও যাতে দলীয় চিকিৎসক সংগঠনের দখলে থাকে সেইদিকে তাকিয়ে এখন থেকেই প্রচার শুরু হয়েছে জেলায় জেলায়। কলকাতা শাখার অন্যন্য নতুন মুখের মধ্যে রয়েছে আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষ, কলকাতা মেডিক্যাল কলেজের দুই অধ্যাপক ডা.মানব নন্দী ও ডা.দিব্যেন্দু রায় চৌধুরী।

আরও পড়ুন- মহিলা সিভিক ভলান্টিয়ারদের বদলির নতুন নিয়ম কার্যকর ডিজি-র

 

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...