Monday, June 22, 2026

কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর, সন্দেশখালিকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করার নির্দেশ পুলিশকে

Date:

Share post:

সন্দেশখালিকাণ্ড নিয়ে ফের কড়া অবস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, সিউড়ির (Suri) সভা থেকে তিনি বলেন, “কোনও মহিলা এখনও FIR করেননি। একটাও ধর্ষণের অভিযোগ নেই। আমি পুলিশকে বলেছি, সব কিছু ভাল করে তদন্ত করে দেখতে। সুও-মোটো মামলা করতে।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ, বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে বিরোধীরা।

সিউড়ি প্রশাসনিক সভায় সন্দেশখালি নিয়ে ফের ইডির বিরুদ্ধে তোপ দাগেন মুখমন্ত্রী। বলেন, ‘‘বাংলায় জট পাকানোর চেষ্টা করছে। একটা ঘটনা ঘটানো হয়েছে। প্রথমে ইডি ঢুকেছে। তারপর বিজেপি ঢুকেছে। তারপর কিছু মিডিয়া ঢুকেছে। যার যা অভিযোগ আছে তার সব অভিযোগ নেওয়া হবে। আমি সুও-মোটো কেস করতে বলেছি। কারও কিছু নেওয়া হয়ে থাকলে ফেরত দেওয়া হবে। আমি জেলা পরিষদ ও ব্লক সদস্যকে গ্রেফতার করেছি। আরাবুল আমাদের দলের ভাঙড়ে গ্রেফতার হয়েছে।’’

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আশ্বাস দেন, তিনি সন্দেশখালির পাশে আছেন। তাঁর কথায়, “আমি অফিসার পাঠাবো। যার যা অভিযোগ আছে, সেটা শুনবে। যদি কারও জমি বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ সত্যি হয়, তাহলে তাদের সবার সবকিছু ফিরিয়ে দেওয়া হবে। কোনও মহিলা এখনও এফআইআর করেননি। একটাও ধর্ষণের অভিযোগ নেই। আমি আমার জেলা পরিষদের সদস্যকে গ্রেফতার করিয়েছি। আমি পুলিশকে বলেছি সব কিছু ভাল করে তদন্ত করে দেখতে।”

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...