Saturday, April 4, 2026

জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে ব্রোঞ্জ জয় প্রণতির, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলায় ফের একটি পদক। জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক । মিশরের কাইরোতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। শনিবার ভল্ট বিভাগের ফাইনালে ১৩.৬১৬ স্কোর করেন প্রণতি। প্রণতির এই জয়ের পর বাংলার জিমন্যাস্টকে শুভেচ্ছে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে শুভেচ্ছা জানালেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, “ কাইরোতে জিমন্যাস্টিক্স বিশ্বকাপ ২০২৪-এ ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য আমাদের বাংলার মেয়ে প্রণতি নায়ককে অভিনন্দন! আগামীর জন্য জন্য অনেক শুভ কামনা!”

এদিকে জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার আন চ্যাং ওক। তাঁর স্কোর ১৪.২৩৩। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছেন বুলগেরিয়ার ভ্যালেন্টিনা জর্জিয়েভা। তাঁরও স্কোর ১৩.৬১৬। প্রণতির সমান পয়েন্ট পেলেও টেকনিক্যাল দিক থেকে এগিয়ে ছিলেন ভ্যালেন্টিনা। তাই রুপো জিতেছেন তিনি। ব্রোঞ্জ জয়ের সুবাদে তৃতীয় ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসাবে জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে পদক জিতলেন প্রণতি। তাঁর আগে ২০১৮ সালে অনুণা রেড্ডি ও ২০১৮ সালে দীপা পদক জিতেছিলেন।

আরও পড়ুন- হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতে কী বললেন কুয়াদ্রাত?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...