Friday, April 3, 2026

সন্দেশখালিকাণ্ডে তৎপর প্রশাসন! গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনতে খোলা হল শিবির

Date:

Share post:

সন্দেশখালিতে (Sandeskhali) শান্তি ফেরানো একমাত্র লক্ষ্য। আর সেই বিষয় মাথায় রেখেই এবার তৎপর স্থানীয় প্রশাসন। গ্রামবাসীদের অভিযোগ জানতে রবিবার থেকেই খোলা হয়েছে অভিযোগ (Complaint) গ্রহণ শিবির। যেখানে সরাসরি এসে গ্রামবাসীরা তাঁদের অভিযোগ জানিয়ে যেতে পারবেন। ক্যাম্পে (Camp) রয়েছেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। স্থানীয়দের একাংশের অভিযোগ, শেখ শাহজাহান ও তাঁর দুই শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গায়ের জোরে চাষের জমি কেড়ে, মাঠ দখল করে, একের পর এক ভেড়ি বানানোর ভুরি ভুরি অভিযোগ রয়েছে। গ্রামবাসীদের পাশে দাঁড়াতেই এবার জনসংযোগ কর্মসূচি শুরু করল স্থানীয় প্রশাসন।

সন্দেশখালিকাণ্ডে শেষমেশ গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরা। যদিও ৪৫ দিন পরেও অধরা শেখ শাহজাহান। ইতিমধ্যে সুবিচারের দাবিতে সরব গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে আগামী ৩ মার্চ সন্দেশখালিতে সভা করবে তৃণমূল। তার আগে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে আজই সেখানে যাচ্ছেন রাজ্যের ৩ মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক, বীরবাহা হাঁসদা এবং তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক হাজি নুরুল ইসলাম। সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যাজাট থানা এলাকায় সেহেরা-রাধানগর গ্রাম পঞ্চায়েতের সেয়ারা বাজারে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন তাঁরা। মূলত গ্রামবাসীদের অভিযোগ শুনতে খোলা হয়েছে শিবির। মাইকিং করে গ্রামে জানানো হয়েছে তাঁরা যেন তাঁদের সব অভিযোগ এই ত্রাণশিবিরে এসে জানিয়ে যান।

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...