Sunday, April 5, 2026

সুকান্তের অভিযোগে সোমবার লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির সামনে যাচ্ছেন না রাজ্যের শীর্ষ আধিকারিকরা

Date:

Share post:

বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির সামনে সোমবার যাচ্ছেন না রাজ্যের শীর্ষ আধিকারিকরা। রাজ্য প্রশাসনের তরফ থেকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে জানানো হয়েছে, সামনে লোকসভা নির্বাচন। ৪ মার্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে। তাই এখনই মুখ্য সচিব বি পি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ রাজ্য প্রশাসনের পাঁচ আধিকারিকের এখনই দিল্লি যাওয়া সম্ভব হচ্ছে না। চিঠিতে দিন পিছনোর আর্জি জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার সন্দেশখালিতে (Sandeskhali) ‘নাটক’ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। পুলিশি নির্দেশ অগ্রাহ্য করেই অশান্তি পাকানোর লক্ষ্যে সন্দেশখালি পৌঁছে যাওয়ার চেষ্টা করলে সুকান্ত এবং তাঁর দলবলকে আটকায় পুলিশ। এরপরই অসুস্থ হওয়ার নাটক করে হাসপাতালে ভর্তি হন সুকান্ত। এরপরই রাজ্য পুলিশের বিরুদ্ধে পাল্টা সংসদীয় কমিটির কাছে মেল করে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ রাজ্য পুলিশের পাঁচজন আইপিএস অফিসারকে তলব করে সংসদীয় কমিটি। ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল সাড়ে দশটায় তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন- কথা রাখলেন অভিষেক, ঢালাই রাস্তা পেল মারিশদা

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...