Saturday, April 4, 2026

বিশ্বভারতীর সহযোগী অধ্যাপক পদে নিয়োগে বেনিয়মের অভিযোগ UGC-র! মুখে কুলুপ বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

বিশ্বভারতীতে বিদ্যুৎ চক্রবর্তীর আমলে হওয়া একটি সহযোগী অধ্যাপক পদে নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলল খোদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC)। এবিষয়ে গত বছর বিশ্বভারতীর (Viswabharati) রেজিস্ট্রারকে লেখা কেন্দ্রীয় সরকারের অডিট ও অ্যাকাউন্টস বিভাগের ডিরেক্টর জেনারেল অব অডিটের একটি চিঠি ও রিপোর্ট প্রকাশ্যে এসেছে। অভিযোগ, সহযোগী অধ্যাপকের পদে একটি নিয়োগে বেনিয়ম হয়েছে।

বিশ্বভারতী সূত্রে খবর, সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে কয়েক বছর আগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এক অধ্যাপিকা। পরে তিনি সহযোগী অধ্যাপকের পদের জন্য আবেদন করলে ওই পদে তাঁকে নিয়োগ করে বিশ্বভারতী। UGC-র নিয়ম অনুযায়ী সহকারী অধ্যাপকের পদের জন্য ন্যূনতম আট বছরের অভিজ্ঞতা প্রয়োজন ছিল। কিন্তু ওই অধ্যাপিকা তাঁর ছিল না। অতিক্রম করে গিয়েছিলেন বয়সের ঊর্ধ্বসীমাও। তাঁকে নিয়োগ করতে গিয়ে এক যোগ্য আবেদনকারী বঞ্চিত হন বলেও অভিযোগ। UGC সম্প্রতি এই রিপোর্ট পাঠিয়েছে। চিঠিতে রেজিস্ট্রারের কাছে এই অভিযোগের সত্যতা জানতে চাওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। আর যাঁর নামে অভিযোগ সেই সহকারী অধ্যাপিকাও দায়ে ঠেলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...