Tuesday, June 23, 2026

মদ্যপ অবস্থায় লেভেল ক্রসিং সারাই রেলকর্মীদের, খড়দহে নাকাল নিত্যযাত্রীরা

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরে সোদপুর ও খড়দহ স্টেশনের মাঝখানে ৮ নম্বর রেলগেট বন্ধ। যার নিট ফল, নিত্যদিন নাকাল হতে হচ্ছে রেলযাত্রীদের। সপ্তাহের শুরুর দিনেও তার ব্যতিক্রম হলনা। স্কুল-কলেজ-অফিসে যাওয়ার সময় অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় তিন ঘণ্টা ধরে বন্ধ রেলগেট। যার জেরে রেলগেটের দু’দিকে লম্বা গাড়ির লাইন। তেমনই নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়রা জানিয়েছেন, সোদপুর ও খড়দহ স্টেশনের মাঝখানে ৮ নম্বর রেলগেটের কাছে লেভেল ক্রসিংয়ের কাজ চলছে কয়েক সপ্তাহ ধরে। রেল কর্মীরা পাথর সরানো থেকে লেভেল ক্রসিং সারানোর কাজ করছেন ঠিকই, কিন্তু তার গতি অত্যন্ত ধীর। এলাকাবাসীর অভিযোগ, রেলকর্মীরা এতটাই মদ্যপান করে কাজ করছেন যে তাঁরা কাজই করতে পারছেন না। ক্যামেরাতেও ধরা পড়েছে সেই ছবি। রেল কর্মীদের কোমরে গোঁজা মদের বোতলের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই কাজের জন্যই বন্ধ রয়েছে দু’পাড়ের রেলগেট। ট্রেন চলছে ঠিকই, কিন্তু গেট বন্ধ থাকায় দুদিকেই গাড়ির লম্বা লাইন। সোমবার এমন সমস্যার সম্মুখীন হয়ে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন নিত্যযাত্রী থেকে স্থানীয়রা।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...