Sunday, June 21, 2026

পক্ষপাতদু.ষ্ট-ভিত্তিহীন! সন্দেশখালি নিয়ে রাজ্যপালের রিপোর্টকে নস্যাৎ করলেন কুণাল

Date:

Share post:

সন্দেশখালি নিয়ে রাজ্যপালের দেওয়া রিপোর্ট পক্ষপাত দুষ্ট, ভিত্তিহীন। সেটা বিজেপির কথার প্রতিধ্বনি মাত্র। সোমবার সন্দেশখালি নিয়ে রাজ্যপালের রিপোর্ট দেওয়ার পরেই সেই বিষয়ে সিভি আনন্দ বোসকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

প্রসঙ্গত, সন্দেশখালিতে নারী নির্যাতনের ইস্যু তুলে লোকসভা নির্বাচনের আগে ফায়দা তোলার রাজনীতিতে মেতে উঠেছে রাজ্যের সব বিরোধী দল। ঘোলা জলে মাছ ধরতে কেন্দ্র থেকে একাধিক কমিটিও পাঠাতে বাকি রাখেনি কেন্দ্রের বিজেপি সরকার। এরই মধ্যে সোমবার সন্দেশখালি নিয়ে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেখানে নারী নির্যাতন থেকে রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যপালের এই রিপোর্ট কার্ডের তীব্র কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রাজ্য সরকারের উপর ভরসা রাখা উচিত রাজ্যপালের। মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে বাংলা দেশের শীর্ষে। রাজ্যপাল হিসেবে তাঁর এমন কোনও মন্তব্য করা উচিত নয়, যা অপমানিত করে আমাদের বাংলাকে। সন্দেশখালি নিয়ে রাজ্যপালের রিপোর্টের খসড়া নিশ্চিতভাবেই দিল্লির বিজেপি অফিস থেকে এসেছে বলে মনে করে তৃণমূল। সোমবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালি নিয়ে একটি ১০ পাতার রিপোর্টকার্ড প্রকাশ করেছেন। তাতে রয়েছে বেশ কিছু আপত্তিকর মন্তব্য, অদ্ভুত প্রস্তাব- যা শুধু আবাস্তব নয়, ভিত্তিহীনও’।

রাজভবনে রাজ্যপালের পিসহোম খোলার সিদ্ধান্তকে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র বলেছেন, ‘এটা আসলে হোটেল রাজভবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সরকারি খরচে নিঃখরচায় থাকা-খাওয়া ব্যবস্থা কাদের জন্য তাই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল’।

আরও পড়ুন- সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের! ৭দিন পর ফের শুনানি

Related articles

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...