Monday, April 6, 2026

Today’s market price: আজকের বাজার দর

Date:

Share post:

শহর কলকাতার জন্য সপ্তাহের শুরুতে সুখবর। কয়েকটা সবজি মিলছে কম দামে। যদিও মাছের বাজারে দাম অনেকটাই চড়া। এদিন সবজি বাজারে কোন জিনিসের দাম কত রয়েছে? তা দেখে নেওয়া যাক।

সোমবার সবজি বাজারে দাম রয়েছে মিশ্র। যেমন ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। যা রয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। যদিও চন্দ্রমুখীর প্রতি কেজিতে দাম রয়েছে ২৬ টাকার আশেপাশে। অন্য সবজির মধ্যে পেঁপের প্রতি কেজিতে দাম রয়েছে ১৫- ২০ টাকা। কুমড়োর প্রতি কেজির দাম রয়েছে ৩০ টাকা। এছাড়া বাজারে ঢ্যাঁড়শ, উচ্ছে, বেগুনের কেজি রয়েছে ৪০ টাকা। তুলনামূলকভাবে কমেছে কাঁচা লঙ্কার দামও। প্রতি ১০০ গ্রাম কাঁচা লঙ্কার দাম রয়েছে ১০- ১২ টাকা।যদিও বাজারে টমেটোর দাম খুব সস্তা হয়নি। ৪০- ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো।

সোমবারে মাছের বাজারেও দাম চড়া। রবিবার মাছের বাজারে পা ফেলার জায়গা না থাকলেও, সোমবার সেই অবস্থা নয়। মাছের বাজারে চড়া দামে বিকোচ্ছে পাবদা, কাতলা, ভেটকির মতো মাছ। কাতলা মাছের প্রতি কেজিতে দাম ৩৬০- ৪০০ টাকা থেকে শুরু। ভেটকি মাছের প্রতি কেজিতে দাম ৫০০ টাকা থেকে শুরু। আবার পাবদা মাছের প্রতি কেজিতে দাম ৪০০ টাকা।
বাজারে ভোলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩০০- ৩৫০ টাকা।
ইলিশ মাছ বাজারে অল্প কয়েকটি দোকানে মিলছে। তাতে দাম চড়া। ৫০০- ৬০০ গ্রামের ইলিশ মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৮০০- ৯০০ টাকা। ৩৫০ গ্রামের ছোট ইলিশ কেজি প্রতি কিনতে খরচ হবে ৬০০ টাকা। পাশাপাশি চিংড়ি মাছের দামও কিন্তু অত্যন্ত চড়া। গলদা চিংড়ির প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে। বাগদা চিংড়ির প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০ টাকার আশেপাশে। ছোট চিংড়ির প্রতি ১০০ গ্রামে দাম রয়েছে ৩০- ৩৫ টাকা।

সোমবার বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ১৬০- ১৮০ টাকা। এদিন গোটা মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ১২০- ১৩০ টাকা। আবার দেশি মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০- ৫০০ টাকা। এদিন বাজারে প্রতি কেজি মাটনের রেট রয়েছে ৭৬০- ৮০০ টাকা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...