Friday, April 3, 2026

শূন্যে গুলি চালিয়ে পালানোর চেষ্টা, হাঁসখালিতে অস্ত্রসহ গ্রেফতার খোদ আইনজীবী!

Date:

Share post:

এ কী কাণ্ড! রাতের বেলা নদিয়ার হাঁসখালির (Hanskhali , Nadia) মিলননগর বাজার এলাকায় আচমকাই গুলির শব্দে চাঞ্চল্য। পাঁচ দুষ্কৃতী শূন্যে গুলি চালিয়েছেন জানার পরই তাঁদের ধাওয়া করে অস্ত্রসহ পাঁচ জনকেই গ্রেফতার করলো হাঁসখালি থানার পুলিশ (Hanskhali Police)। কিন্তু আসল ঘটনা এরপরে। ধৃতদের পরিচয় জানতে গিয়ে হতবাক পুলিশ আধিকারিকরা। দু’জন আইনজীবী, একজন আইনের ছাত্র আর বাকি দু’জন পরিচিত সমাজবিরোধী। কিন্তু সোমবার রাত সাড়ে দশটা নাগাদ এমন কাণ্ড ঘটানোর কারণ কী?

তদন্তি নেমে পুলিশ জানতে পারে যে হাঁসখালির বাসিন্দা আশিস নামে এক ব্যক্তি মাদক মামলায় গ্রেফতার হন। অভিযুক্ত স্বামীকে ছাড়াতে প্রসেনজিৎ নামের এক আইনজীবীকে নিয়োগ করেছিলেন আশিসের স্ত্রী। মামলার প্রয়োজনে একে অন্যের সঙ্গে কথাবার্তা বলা থেকে ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আশিস জামিন পাওয়ার পর স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে খুন করে বসেন সহধর্মিনীকে। ফের জেলে যান তিনি। সেই মামলা থেকেই আবার সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন আশিস। প্রসেনজিৎ অনুমান করেন যে এবার তিনি টার্গেট হতে চলেছেন। তাই আগেভাগে আশিসকে খুনের ছক সাজান আইনজীবী। সে জন্য নিজের সহকর্মীদের পাশাপাশি ভাড়া করেন দুই সমাজবিরোধীকে। কিন্তু খুনের ইচ্ছে পূরণ হয়নি। গতকাল রাতেই হাঁসখালি থানার পুলিশের জালে ধরা পড়েন আইনজীবী-সহ পাঁচ জন। এত কীর্তি জানতে পেরে করা ডায়েরি তৈরি করতে রীতিমতো চোখ কপালে উঠছে পুলিশের।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...