Saturday, June 20, 2026

শাহের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য! গ্রেফতার রাহুল, কিছুক্ষণেই জামিনে মুক্ত

Date:

Share post:

মোদি পদবি মামলায় দীর্ঘ টানাপোড়েনের পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে বিপাকে রাহুল গান্ধী। শাহের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের জেরে এদিন কংগ্রেস সাংসদ রাহুলকে গ্রেফতার করল পুলিশ। যদিও কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে যান। ৬ বছর পুরানো এই মামলায় এদিন যোগীর পুলিশের তরফে রাহুলের গ্রেফতারি পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, বর্তমানে ভারত জোড়ো ন্যায় যাত্রা উপলক্ষ্যে উত্তরপ্রদেশেই রয়েছেন রাহুল।

২০১৮ সালের ৪ অগস্ট রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। তাঁর অভিযোগ ছিল, শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন রাহুল। উত্তরপ্রদেশের সুলতানপুরে সাংসদ-বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালতে সেই মামলার শুনানি চলছিল। মামলাকারীর বক্তব্য ছিল, “রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করেছেন। শাহকে ‘খুনি’ বলে অভিযোগ তুলে রাহুল আক্রমণ করেছেন, যা একেবারেই ঠিক নয়। আমি বিজেপি দলের একনিষ্ঠ কর্মী। তাই এই মন্তব্যের কড়া নিন্দা জানাচ্ছি। আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেছি।”

রাহুলের ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশ করার পর এই মামলাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। যদিও রাহুলের মামলার শুনানিতে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কংগ্রেস নেতার জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। তাঁকে হেফাজতে নেওয়ার আধঘণ্টা-পঁয়তাল্লিশ মিনিট পরই জামিন মঞ্জুর হয়ে যায় রাহুলের। উল্লেখ্য, গত বছর মার্চ মাসে গুজরাতের সুরাত আদালত বিজেপি নেতা পূর্ণেশ মোদির দায়ের করা মামলায় রাহুলকে দুই বছরের কারাবাসের সাজা দেয়। ফলে রাহুলের লোকসভার সদস্যপদ চলে যায়। পরে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেওয়ায় তিনি ফিরে পান সেই সদস্যপদ।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...